বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান ভারতে থাকলেও এদেশে ঘাঁটি গাড়তে ব্যর্থ আইএস জঙ্গিরা : রাজনাথ সিং

ভারতে এখনও নিজেদের ঘাঁটি গাড়তে সক্ষম হয়নি ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস। এদিন এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ভারতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বাস। অথচ এদেশে এখনও নিজেদের ঘাঁটি গাড়তে সক্ষম হয়নি ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস। এদিন এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট কার্ড পেশ করতে গিয়ে এই দাবি করেছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা ঠিক রাখতে আমরা দায়িত্ব নিয়ে কাজ করেছি। সারা দেশে ৯০ জন আইএসের সমর্থক গ্রেফতার হয়েছে। এছাড়া আইএসের পাশাপাশি আনসার উল আম্মাহ জঙ্গি সংগঠনও রয়েছে।

ভারতে ঘাঁটি গাড়তে ব্যর্থ আইএস জঙ্গিরা : রাজনাথ সিং

রাজনাথের মতে, ২০১১-১৪ সালের তুলনায় ২০১৪-১৭ সালের মধ্যে সারা দেশে মাওবাদী আক্রমণ ২৫ শতাংশ কমেছে। মাও হামলায় মৃত্যু ইউপিএের শেষ তিন বছরের তুলনায় এনডিএ সরকারের আমলে ৪২ শতাংশ কমেছে।

পাশাপাশি এটাও জানানো হয়েছে যে কাশ্মীরে শান্তি ফেরাতে কেন্দ্র সরকার সবরকম চেষ্টা চালাবে। পাকিস্তান কর্তৃক পরিচালিত সন্ত্রাস উপত্যকায় বন্ধ হবেই, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+