কান্দাহারে ভারতীয় বিমান অপহরণের নেপথ্যে ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই : অজিত ডোভাল
১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণের নেপথ্যে সরাসরি হাত ছিল পাকিস্তানি গুপ্তচার সংস্থা আইএসআইয়ের। এমনই দাবি করলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল।
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণের নেপথ্যে সরাসরি হাত ছিল পাকিস্তানি গুপ্তচার সংস্থা আইএসআইয়ের। এমনই দাবি করলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল। ১৯৯৯ -এ কান্দাহারে, ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান আইসি ৮১৪ অপহরণের সময়, অপহরণকারীদের সঙ্গে ভারতীয় মধ্যস্থতাকারীদের তরফে উপস্থিত ছিলেন ডোভাল।
নেপালের কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমানের ১৮০জন যাত্রীকে নিয়ে বিমানটি অপহরণ করা হয়। অপহরণের অভিযোগ ওঠে জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদ্দিনের বিরুদ্ধে। সে ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে সঙ্কটজনক অপহরণের ঘটনা বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

ঘটনার প্রেক্ষিতে ডোভাল জানিয়েছেন, তালিবানী অপহরণকারীদের কাছে যদি পাক গুপ্তচর সংস্থা আইএসআইের সমর্থন না থাকতো, তাহলে খুব সহজেই ঘটনার জটাজাল কাটিয়ে সফল মধ্যস্থতা করা যেত। মধ্যস্থ চলা কালীন ভারতীয় কূটনীতিকরা বুঝতে পারেন যে অপহরণকারীরা পরিস্থিতিকে আরও বিপাকে ফেলতে সরাসরি কথা বলে নিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ।প্রসঙ্গত, কান্দাহারে বিমান অপহরণের পর জঙ্গিরা ভারতীয় জেলে বন্দী জঙ্গি নেতা মাসুদ আজাহার সমেত আহমেদ ওমার সঈদ শেখ ও মুস্তাক জারগারের মুক্তির দাবি জানায়। বিমানের যাত্রী সুরক্ষার স্বার্থে সেই দাবি মেনে নেয় ভারত। এই তিন জঙ্গিনেতাকেই আইএসআইয়ের তৈরি জঙ্গি বলে দাবি করেন এই ক্ষুরধার ভারতীয় কূটনীতিক।
সাম্প্রতিক কালে সাংবাদিক মায়রা ম্যাকডোনাল্ডের লেখা বই, ' ডিফিট ইজ অ্যান অরফ্যান: হাউ পাকিস্তান লস্ট দ্যা গ্রেট সাউথ এশিয়ান ওয়ার ' নামক বইতে এক প্রসঙ্গে একথা জানান ডোভাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications