ইশরাত জঙ্গিই ছিল, দাবি অভিযুক্ত প্রাক্তন আইবি অফিসার রাজিন্দর কুমারের

অভিযোগ, দশ বছর আগে গুজরাত পুলিশের ভুয়া এনকাউন্টারে ১৯ বছরের ইশরাত জাহান-সহ তিনজনের মৃত্য়ু হয়েছিল। পুলিশ জানিয়েছিল, আইবি সূত্রে খবর ছিল ওই চারজন জঙ্গী, এবং নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা করছে।
সিবিআই-এর চার্জশিটে খুনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি
গত সপ্তাহে আমেদাবাদের বিশেষ আদালতে সিবিআই রাজিন্দর কুমার, পি মিত্তল, এম কে সিনহাএবং রাজীব ওয়াংখেড়ের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে। রাজিন্দর কুমারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও হত্যার অভিযোগ রয়েছে।
রাজিন্দর কুমারের দাবী, সিবিআই-কে ভুল প্রমাণ করতে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ওই চারজনই জঙ্গী পরিকল্পনার অংশ ছিল। তাঁর কথায়, আমরা শকুনের জাত নই যে সাধারণ নিরীহ মানুষকে লক্ষ্য করে মারব। আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্যই রয়েছি। আমি আমার দায়িত্ব পালন করেছিলাম বলেও মন্তব্য করেন তিনি।
সিবিআই ২০০ পাতার যে চার্জশিট দায়ের করেছে তাতে ইশরাত -সহ চারজনকে ঠান্ডা মাথায় খুন করার কথা বলা হলেও খুনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলা নেই।












Click it and Unblock the Notifications