অমিতাভ-রেখা থেকে সচিন-যুবি, ইশার বিয়ের আসরে নজর কাড়লেন কারা! এই ছবিগুলি মিস করবেন না

নিমন্ত্রিত ছিলেন দেশের একাধিক নামী ব্যক্তিত্ব, শুধু দেশ নয় বিদেশ থেকেও একাধিক তারকার নিমন্ত্রণ ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে।

নিমন্ত্রিত ছিলেন দেশের একাধিক নামী ব্যক্তিত্ব, শুধু দেশ নয় বিদেশ থেকেও একাধিক তারকার নিমন্ত্রণ ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে। দেশের তাবড় ব্যক্তিত্বরা এদিনের আসর মাতিয়ে দেন। দেখে নেওয়া যাক ইশা আম্বানির বিয়েতে ১২ ডিসেম্বর রাতে নজর কাড়লেন কারা।

রেখা

১২ ডিসেম্বরের রাতের লাইমলাইট কেড়ে নেন অভিনেত্রী রেখা। রেখাকে এদিন দেখা যায় ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে।

যুবরাজ সিং

এদিন স্ত্রী ও মাকে নিয়ে ইশার বিয়ের আসরে হাজির হন ক্রিকেচার যুবরাজ সিং।

হৃতিক রোশন

এদিনের আসর মাত করে দেন অভিনো হৃতিক রোশনও। ট্র্যাডিশনাল সাজে এদিন হৃতিকও নজর কেড়েছেন।

অনিল কুম্বলে

ইশার বিয়েতে আমন্ত্রিত ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলেও।

অমিতাভ বচ্চনের সঙ্গে সচিন-ভজ্জি

ইশার বিয়ের রাতে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা য়ায় তেণ্ডলকর পরিবারকে। হাজির ছিলেন সস্ত্রীক হরভজন সিংও। সচিন, অঞ্জলি, অর্জুনের পাশাপাশি অমিতাভের সঙ্গে ফ্রেমবন্দি হন, হরভজন ও তাঁর স্ত্রী গীতা বসরা।

সুশীল কুমার শিন্ডে

বিয়ের রাতে আম্বানিদের আন্টিলিয়ায় হাজির ছিলেন রাজনৈতিক নেতা সুশীল কুমার শিণ্ডেও।

মহেশ ভূপতি ও লারা দত্ত

ইশার বিয়ের রাতে স্পোর্টস স্টার মহেশ ভূপতি ও লারা দত্তকেও দেখা যায়। এদিনের আসর মাতিয়ে দেন তাঁরাও।

বরযাত্রীকে স্বাগত জানানো

এদিন বরযাত্রীকে স্বাগত জানারো জন্য তৈরি ছিল গোটা আম্বানি পরিবার। আর কীভাবে স্বাগত জানানো হয়, তার ছবি ধরা পড়ে ভিডিওতে।

করণ জোহর

বিয়ের আসরে যোগ দেন করণ জোহরও। তাঁর ফ্যাশন স্টেটমেন্টও এদি ন আলোচনার কেন্দ্রে ছিল।

জামাই আদর

এদিন বর বেশে আনন্দ পিরামল আসতেই তাঁকে সাদরে জড়িয়ে ধরেন শ্যালক আকাশ আম্বানি। অন্যদিকে 'শ্বশুরমশাই' মুকেশ আম্বানিকে প্রণাম করে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যেতে দেখা যায় আনন্দ পিরামলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+