মুকেশ কন্যা ইশার বিয়ে টক্কর দিচ্ছে ব্রিটিশ রাজপরিবারের বিয়েকেও! নয়া রেকর্ডে আম্বানিরা
শুধু এই দেশ নয়, মেয়ের বিয়ে ঘিরে গোটা বিশ্বের নজর কেড়েছেন এশিয়ার অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি।
শুধু এই দেশ নয়, মেয়ের বিয়ে ঘিরে গোটা বিশ্বের নজর কেড়েছেন এশিয়ার অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি। আম্বানি পরিবারের পরবর্তী প্রজন্মের মেয়ের বিয়ে ঘিরে রীতমত লাইমলাইট কেড়েছেন মুকেশ-নীতারা। এবার নয়া রেকর্ডে উঠে এসেছে এই হাইপ্রোফাইল বিয়ের উল্লেখ।
বিয়ের খরচ
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী , মেয়ে ইশা আম্বানির বিয়েতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন শিল্পপতি মুকেশ আম্বানি। এক সপ্তাহ ব্য়াপী এই রাজকীয় বিয়েতে আমন্ত্রিতের তালিকায় যেমন নজর কাড়েন মুকেশ আম্বানি, তেমনই আড়ম্বর থেকে আয়োজনেও নজর কেড়েছেন তিনি।
|
ইশার পোশাক-গয়না
বেশ কয়েকটি সূত্রের দাবি বিয়ের দিন ইশা যে লহেঙ্গা পরেছিলেন তার দাম ৯০ কোটি টাকা। সোনা নয়, হিরের লহেঙ্গায় সাজানো হয় ইশাকে। গয়না হিসাবেও উঠে আসে পান্না, হিরে ও প্ল্যাটিনামের নানান গয়না।
|
ভারতের সবচেয়ে দামী বিয়ে
বিভিন্ন সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামী বিয়ে ইশা আম্বানির বিয়ে। সংবাদপত্র 'দ্যা নিউজ' এমনই দাবি করছে। আর বিশ্বের নিরিখে ইশার বিয়ে দ্বিতীয়তম 'দামী বিয়ে' হিসাবে উঠে আসছে । তাঁর আগে রয়েছে ব্রিটিশ রাজ পরিবারে ডায়না চার্লসের বিয়ে।

ডায়না বনাম ইশার বিয়ে!
'ফিনান্স অনলাইন'-এর রিপোর্ট বলছে ৩৭ বছর আগে ব্রিটিশ রাজপরিবারে ডায়না ও প্রিন্স চার্লসের বিয়ে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়। সেই বিয়েতে খরচ হয়েছিল আনুমানিক ১১০ মিলিয়ন ডলার।
যা গত ৫০ বছরে সবচেয়ে দামী বিয়ে বলে দাবি করা হয়। আর এই বিয়ের পরই জায়গা করে নিয়েছে ইশা আম্বানির বিয়ে।

তৃতীয় 'দামী বিয়ে'র তালিকায় আরও এক ভারতীয়!
বিশ্বের তৃতীয় সবচেয়ে দামী বিয়ের তালিকায় রয়েছে আরও এক ভারতীয়ের বিয়ে। শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ে বনিশা মিত্তলের বিয়েও নজর কেড়েছিল ২০০৪ সালে। সেই বিয়ের খরচের পরিমাণ ছিল ৬৬ মিলিয়ন ডলার। প্যারিসে এক রাজকীয় আড়ম্বরে সেই বিয়ে আয়োজন করেছিলেন ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তল।












Click it and Unblock the Notifications