মালাবদল পর্বে ইশা-আনন্দের খুনসুটি-হইচই! আম্বানিদের বিয়ের ভিডিওতে ধরা দিল বিরল মুহূর্ত

১২ ডিসেম্বর ২০১৮ -এর রাতে যেন সমস্ত রাস্তা গিয়ে মিশেছিল দক্ষিণ মুম্বইয়ের আন্টিলিয়ায়। মুকেশ আম্বানির এই বাসভবনে বুধবার রাতে দেশ বিদেশের বিভিন্ন নামী দামী ব্যক্তিত্বের সমারোহ ছিল নডর কাড়ার মত।

১২ ডিসেম্বর ২০১৮ -এর রাতে যেন সমস্ত রাস্তা গিয়ে মিশেছিল দক্ষিণ মুম্বইয়ের আন্টিলিয়ায়। মুকেশ আম্বানির এই বাসভবনে বুধবার রাতে দেশ বিদেশের বিভিন্ন নামী দামী ব্যক্তিত্বের সমারোহ ছিল নজর কাড়ার মত। প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন থেকে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সকলেই হাজির ছিলেন বিয়েতে। হাজির ছিলেন বলিউড তারকা থেকে বিশ্বের বিভিন্ন শিল্পপতিরাও। তারকা সমারোহ আর রাজকীয় আয়োজনের মধ্যে এক্কেবারে গুজরাতি ঘরানায় মেয়ের বিয়ের আয়োজনে মত্ত ছিল আম্বানি পরিবার। দেখে নেওয়া যাক সেই রাজকীয় বিয়ের কিছু বিরল ছবি ও ভিডিও।

মালাবদল পর্বের হইচই!

ইশা ও আনন্দের বিয়ের দিন মালাবদল পর্ব ঘিরে পরিস্থিতি জমজমাট হয়ে ওঠে। কে আগে মালা পরাবে তাই নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে খুনসুটি চলতে খারে। শেষে জিতে যান আনন্দ।আর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তিনি। দূর থেকে মেয়ে-জামাইয়ের বিয়ের মধ্যেই এই খুনসুটি পর্ব উপভোগ করছিলেন মুকেশ ও নীতা আম্বানি। সঙ্গে ছিলেন মুকেশের ভাই অনিলও।

ভাইরা নিয়ে আসেন বোনকে

মুকেশ পুত্র আকাশ ও অনন্তকে এদিন দেখা যায় ভাইয়ের দায়িত্ব পালন করতে। দুই ভাই এদিন রাজকীয় সমারোহে মণ্ডপে নিয়ে আসেন ইশাকে। সেই ছবিও ভাইরল হয় ।

বিয়ের ছবি

ইশা ও আনন্দ পিরামলকে এদিন দেখা যায় বেশ খোস মেজাজে। বিয়ের পর নব দম্পতির হাসিখুশি ছবি বন্দি হয় ক্যামেরায়।

কন্যাদান

এদিন ইশার বিয়েতে কন্যাদান পর্বে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি একই সঙ্গে ছিলেন বিয়ের মণ্ডপে। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+