ইশার বিয়ের আড়ম্বরে ঘোড়ায় চড়লেন ভাই আকাশ-অনন্ত! রাজকীয় প্রস্তুতিতে আম্বানি বাসভবন

বহু প্রতিক্ষিত সেই দিন হাজির। এশিয়ার অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানির বিয়ে উপলক্ষ্যে কার্যত আড়ম্বরের চাদরে মুড়ে গিয়েছে গোটা 'আন্টিলিয়া'।

বহু প্রতিক্ষিত সেই দিন হাজির। এশিয়ার অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানির বিয়ে উপলক্ষ্যে কার্যত আড়ম্বরের চাদরে মুড়ে গিয়েছে গোটা 'আন্টিলিয়া'। এই আন্টিলিয়াতেই বসবাস মুকেশ আম্বানির পরিবারের। ২৭ তলার এই বাড়িতে আজ রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হতেচলেছে অম্বানিদের পরের প্রজন্মের প্রথম কন্যা সন্তানের বিয়ে।

ঘোড়ায় চড়লেন আকাশ-অনন্ত

মুকেশ আম্বানির দুই ছেলে আকাশ ও অনন্দতে এদিন দেখা যায় রাজকীয় সাজে ঘোড়ায় চড়তে। ঘোড়ায় সওয়ার দুই ছেলের ঘোড়ার রাশ কিন্তু ছিল এদিন মুকেশ আম্বানির হাতেই!

ব্যস্ত অনিল আম্বানি

ভাইঝি ইশা আম্বানির বিয়ে উপলক্ষ্যে সকাল থেকেই এদিন ব্যস্ততায় দেখা গেল কাকা অনিল আম্বানিকে।

ইশার বিয়েতে বচ্চন পরিবার

এতদিন ইশার বিয়ের প্রিওয়েডিং পার্টিতে অমিতাভ বচ্চনকে দেখা না গেলেও, বিয়ের দিন সকালে আন্টিলিয়াতে দেখা যায় অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চনকে।

নীতা আম্বানির সাজ

মেয়ের বিয়ে উপলক্ষ্যে নীতা আম্বানি সেজেছেন রাজকীয় সাজে। সেই ছবিও ক্রমেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

শোভাযাত্রা

ইসার বিয়ের উপলক্ষ্যে আন্টিলিয়ার সামনে আয়োজিন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার ।

ভাইরাল ভিডিও

ইশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ে উপলক্ষ্যে ইশার ভাই আকাশ ও অনন্তকে ঘোড়ায় চড়তে দেখা যায়। আর এভাবেই তাঁরা বরকে আনতে যান বলে খবর। সেই ভিডিও প্রকাশ্যে আসেন সোশ্যাল মিডিয়ায়।

সেজেছে আন্টিলিয়া

আম্বানিদের প্রাসাদোপম বাসভবন আন্টিলিয়া রাজকীয় সাজে সেজে উঠেছে । সেই সাজের ছবিও বন্দি হয়েছে ক্য়ামেরায়।

অনিল পরিবারের আগমন

মুকেশ আম্বানির ছোট ভাই অনিল ও তাঁর পরিবারকে এদিন দেখা যায় সকালেই আন্টিলিয়াতে পৌঁছে যেতে।

সস্ত্রীক আমির

এদিন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আন্টিলিয়াতে দেখা যায় বলিউড তারকা আমির খানকেও।

আম্বানিদের হবু বধু শ্লোকা

ইশার বিয়ে মিটতেই মুকেশ পুত্র আকাশ আম্বানির বিয়ে হওয়ার কথা। আকাশের সঙ্গে শ্লোকার বাগদান হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। এদিন ইশার হবু বৌদি শ্লোকাকেও দেখা গেল রাজকীয় সাজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+