মুকেশ-কন্যা ইশার বিয়ের কার্ড তাক লাগাতে বাধ্য! ভিডিও মাতাচ্ছে ইন্টারনেট
দেশের প্রথম সারির বিসনেজ টাইকুনের মেয়ের বিয়ে বলে কথা! আয়োজন যে রাজকীয় হতে চলেছে তা বলাই বাহুল্য। আর সেই আড়ম্বরই ধরা পড়ল মুকেশ কন্যা ইশা আম্বানির বিয়ের কার্ডে।
দেশের প্রথম সারির বিসনেজ টাইকুনের মেয়ের বিয়ে বলে কথা! আয়োজন যে রাজকীয় হতে চলেছে তা বলাই বাহুল্য। আর সেই আড়ম্বরই ধরা পড়ল মুকেশ কন্যা ইশা আম্বানির বিয়ের কার্ডে।

রণবীর-দীপিকার বিয়ে ঘিরে একদিকে ক্রমেই সেজে উঠছে ইতালির লেক কোমো। অন্যদিকে, প্রকাশ্যে এসে গেল মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ের কার্ড। বিয়ের কার্ডের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে। চিরাচরিত কার্ড বলতে বোঝায় এই 'আমন্ত্রণ-পত্র' সেরকম নয়! স্বপ্নসুন্দর বিয়ের আয়োজনের প্রতিটি পরত যেন বাক্স বন্দি হয়ে পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে!
View this post on InstagramA post shared by 7Vachan (@7vachanweddings) on
বাক্সে সাজানো রয়েছে ঝলমলে একাধিক জিনিস। রয়েছে মা লক্ষ্মীর ছবি। উল্লেখ্য, এই মূর্তি ও রাজকীয় আয়োজনের কার্ড রীতিমত চোখ ধাঁধিয়ে দিচ্ছে নেটিজেনদের। উল্লেখ্য, এবছরের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইশা। এই বিয়ের হাত ধরে দুই বিসনেজ ফ্যামিলি আম্বানি ও পিরামল পরিবারের আত্মীয়তার শুরু।












Click it and Unblock the Notifications