ICSE ও ISC পরীক্ষায় ছেলেদের টেক্কা দিল মেয়েরা, কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন
কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন আইএসসি ও আইসিএসই (দশম ও দ্বাদশ শ্রেণি) ৩০ এপ্রিল, বুধবার রেজাল্ট প্রকাশ করেছে। যে সকল শিক্ষার্থী এই বছর পরীক্ষায় বসেছিলেন, তারা তাঁদের রেজাল্ট এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এই cisce.org ওয়েবসাইট থেকে তারা তাঁদের মার্কশিটও ডাউনলোড করতে পারবেন।
এবার সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট- https://cisce.org-এ ফলাফল দেখতে পারবেন । তাছাড়াও ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকে ফলাফল জেনে নিতে পারবেন শিক্ষার্থীরা। তবে কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন আপনারা, জানুন।

চলতি বছর পাশের হার ৯৯.০৯ শতাংশ। তবে দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের পিছনে ফেলে মেয়েরা কিন্তু এগিয়ে গেছেন। মেয়েদের পাশের হার ৯৯.৩৭ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ। মেয়েদের চেয়ে ছেলেদের পাশের হার কিছুটা কম। চলতি বছর মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫২ হাজার ৫৭৭ জন।
তফসিলি জাতিতে পাশের হার ৯৮.৭১ শতাংশ, তফসিলি উপজাতিতে পাশের হার ৯৭.২৮ শতাংশ, আর ওবেসি পাশের হার ৯৯.১৩ শতাংশ। দশম শ্রেণি বা আইসিএসই পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ, শেষ হয় ২৭ মার্চ।
প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট https://cisce.org-এ যেতে হবে।
তারপর হোম পেজে, আইসিএসই ICSE ফলাফল ২০২৫ লিঙ্কে ক্লিক করুন।
তারপর আপনি সেখানে লগইন করুন
তারপর আপনি আপনার রোল নম্বর, নাম লিখুন।
সমস্ত বিবরণ দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করুন।
তারপর আপনি আপনার স্ক্রিনে আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।
এরপর আপনি ডাউনলোডে গিয়ে আপনার মার্কশিট ডাউনলোড করুন।
যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট CISCE (গভর্নিং বডি বা কাউন্সিল বা পর্ষদ) এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে।












Click it and Unblock the Notifications