ওয়েব চেক ইন কি বাধ্যতামূলক? যাত্রীদের অভিযোগে অবস্থান স্পষ্ট করল ইন্ডিগো
বিমান যাত্রায় ওয়েব চেক ইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওয়েব চেক ইন নিয়ে বিমানযাত্রীদের ক্রমবর্ধমান অভিযোগের মধ্যে ইন্ডিগো বলেছে এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক নয়। তবে আগে ইন্ডিগো তাদের যাত্রীদের ঝামেলা মুক্ত ফ্লাইটের অভিজ্ঞতার জন্য আগে থেকেই ওয়েব চেক ইনের পরামর্শ দিয়েছে।
বিনামূল্যে বাধ্যতামূলক ওয়েব চেক ইন থাকার পরেও বিমানের আসন নিয়ে অভিযোগ ওঠে। তারপরেই এই বিমান সংস্থার তরফে স্পষ্টীকরণ দেওয়া হল। তবে অভিযোগগুলি নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্র ৪ নভেম্বর সব বিমান সংস্থা এবং ভ্রমণ পোর্টালগুলির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক ডেকেছে।

কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি জানিয়েছেন, গত এক বছরে কনজিউমার অ্যাফেয়ার্স হেল্পলাইনের মাধ্যমে এয়ারলাইন সেক্টর সম্পর্কিত প্রায় দশ হাজার অভিযোগ পাওয়া গিয়েছে। প্রায় অর্ধেক অভিযোগ টিকিট বাতিল সম্পর্কিত। এয়ারলাইন্স থেকে কোনও রিফান্ড না পাওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া বিনামূল্যে বাধ্যতামূলক ওয়েব চেক ইন সত্ত্বেও প্রতিটি আসনকে অর্থপ্রদান হিসেবে দেখানো এয়ারলাইনগুলিও রয়েছে।
তিনি আরও বলেছেন, এয়ারলাইনগুলি বলে ফ্রি ওয়েব চেক ইন, কিন্তু তা আদতে মানা হয় না। একবার এয়ারলাইন্স একটি নিশ্চিত টিকিট ইস্যু করলে সব পরিষেবাগুলি গ্রাহকদের জন্য ন্যায্য হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে বিমান সংস্থা বা ভ্রমণ সংস্থার ব্যবসায়িক মডেলের সঙ্গে মন্ত্রকের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি।
দেশের অভ্যন্তরে ফ্লাইট ছাড়ার ৪৮ ঘন্টা থেকে ৬০ মিনিট আগে এবং আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ার ২৪ ঘন্টা থেকে ৭৫ মিনিট আগে যাত্রীরা ওয়েব চেক ইনে সুবিধা পান। অন্যদিকে বিমানবন্দরের কাউন্টারে চেক ইন সুবিধা অভ্যন্তরীণ বিমান ছাড়ার ৬০ মিনিট আগে এবং আন্তর্জাতিক বিমান ছাড়ার ৭৫ মিনিট আগে পাওয়া যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications