লন্ডনে তৃতীয়বার বিয়ে করছেন বিজয় মালিয়া! পাত্রী সম্পর্কে জানেন কি
লন্ডনে বসে তৃতীয় বিয়ে সেরে ফেলার প্ল্যান করে ফেলেছেন লিকার ব্যারন বিজয় মালিয়া। রিপোর্ট সত্যি হলে মালিয়ার তিন নম্বর বিয়ে এখন শুধু সময়ের অপেক্ষা।
লিকার ব্যারন বিজয় মালিয়ার ব্যবসা ভাগ্য খুব একটা ভালো না গেলেও প্রেমের ভাগ্য মন্দ যাচ্ছে না। বিপদের মধ্যেও লন্ডনে বসে তৃতীয় বিয়ে সেরে ফেলার প্ল্যান করে ফেলেছেন তিনি। রিপোর্ট সত্যি হলে মালিয়ার তিন নম্বর বিয়ে এখন শুধু সময়ের অপেক্ষা। বেশ কয়েকবছরের প্রেমের পরে অবশেষে মালিয়া পিঙ্কি লালওয়ানি নামে এক প্রাক্তন বিমান সেবিকাকে বিয়ে করছেন বলে খবর।

মালিয়ার নজরে
মার্চের মাঝামাঝি মালিয়া ও পিঙ্কিকে একসঙ্গে দেখা গিয়েছে। তাদের প্রেমের তৃতীয় বার্ষিকী সেলিব্রেট করেছেন দুজনে। ২০১১ সালে পিঙ্কির সঙ্গে প্রথম আলাপ হয় মালিয়ার। তারপর থেকেই তিনি নজরে ছিলেন।

কিংফিশারে কাজ
২০১১ সালে পিঙ্কিকে ফ্লাইট অ্যাটেন্ড্যান্টের কাজ অফার করেন মালিয়া। পিঙ্কি কিংফিশার এয়ারলাইন্সে কাজ করতে থাকেন। ২০১২ সালের পর কিংফিশারে গোলমাল শুরু হলেও পিঙ্কি দূরে সরে যাননি। মালিয়ার কাছাকাছি চলে আসেন।

মালিয়ার পাশে পিঙ্কি
মালিয়ার খাপার সময়ে পিঙ্কি নাকি পাশে থেকেছেন। লন্ডনে ওয়েস্টমিনস্টার আদালতেও পিঙ্কিকে মালিয়ার সঙ্গে দেখা গিয়েছে। এবার তিন বছরের প্রেমের পরে তাদের বিয়ে করতে দেখা যাবে।

এবার পরিবারের সদস্য
সিন্ধি সম্প্রদায়ের থেকে আসা পিঙ্কিকে প্রকাশ্যে বিজয় মালিয়া ও তার ছেলে সিদ্ধার্থের সঙ্গে দেখা গিয়েছে। এবার পাকাপাকিভাবে পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।












Click it and Unblock the Notifications