মহাজোটে কি সামিল হচ্ছে না তৃণমূল, ইয়েচুরিকে নীতীশের ফোনের পরেই জল্পনা তুঙ্গে
এগিয়ে আসছে ২০২৪-র লোকসভা ভোট। ক্রমশ কোণঠাসা হয়ে গিয়েছে বিরোধীরা। কিন্তু আর চুপ করে থাকলে চলবে না শক্তি বাড়াতে মরিয়া তারা। একক ভাবে বিরোধিতায় না গিয়ে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামতে চাইছে অবিজেপি দলগুলি।
সূত্রের খবর গতকাল অজেপি দলগুলির মধ্যে এক দফায় আলোচনা হয়ে গিয়েছে। এনসিপি থেকে বাম নেতা সকলের সঙ্গেই কথা হয়েছে। কিন্তু টিএমসির সঙ্গে কোনও আলোচনা হয়নি। তারপরেই জল্পনার পারদ চড়েছে। এবার আবার বিজেপি সঙ্গ থেকে বেরিয়ে এসে মহাজোটে সামিল হয়েছে নীতীশ কুমার।

গতকাল আবার হঠাৎ করেই অবিজেপি দলগুলি তৎপর হয়ে উঠেছিল। মল্লিকার্জুন কাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এদিকে আবার নীতীশ কুমার কথা বলেছেন সীতারাম ইয়েচুরি এবং ডি রাজার সঙ্গে। কাজেই দুয়ে দুয়ে চার করে আর বুঝতে দেরি নেই যে মহাজোট নিয়েই কথা হয়েছে এই নেতাদের মধ্যে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জু ন খাড়গে বলেছেন, শরদ পাওয়ারজি মুম্বই থেকে দিল্লিতে ছুটে এসেছেন বৈঠক করার জন্য তাতে আমরা আপ্লুত। ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের কথা বলেছেন তিনি। অন্যদিকে নীতীশ কুমার এবং তেজস্বী যাদব গণতন্ত্র রক্ষা করতে একজোট হয়ে লড়াইয়ের কথা বলেছেন।

মল্লিকার্জুন কাড়গে আরও বলেছেন, একাধিক রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত থাকে। সেগুলিকে আলোচনার মধ্যে এক সিদ্ধান্তে আসার চেষ্টা করা হচ্ছে। যদিও বিরোধী ঐক্যের কথা বলা হলেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু গতকাল আলোচনা হয়নি। তবে খাড়গে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। বিরোধী ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে এক ছাতার তলায় আসতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে কংগ্রেসকে এড়িয়েই চলছিল তৃণমূল কংগ্রেস। মুম্বই সফরে গিয়ে তিনি বলেছিলেন কংগ্রেসকে দিয়ে বিজেপির মোকাবিলা করা যাবে না। তারপরেই একক ভাবে লড়াইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। লোকসভা অধিবেশনেও যেথানে একাধিক ইস্যুতে একজোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস একক ভাবে বিরোধিতায় হেঁটেছিল।
তবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত ঘোষণার পর কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে সংসদে বিরোধিতায় নামে তৃণমূল কংগ্রেস। এমনকী শহিদ মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করার সময় বারবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরোধিতায় সরব হয়েছিলেন। তাতেই ইঙ্গিত মিলেছিল যে তৃণমূল কংগ্রেস ফের কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে।












Click it and Unblock the Notifications