চাঁদে রয়েছে জলের অস্তিত্ব? মিশন ব্যর্থ হলেও এখনও আশা জোগাচ্ছে চন্দ্রযানের অরবিটার
চন্দ্রপৃষ্ঠে জলের খোঁজ? নতুন সন্ধান চন্দ্রযানের অরবিটারের
ব্যর্থ হয়েছে ২০১৯ সালের মিশন। চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় গতির সমস্যায় চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম ভেঙে পড়েলেও এখনও সক্রিয় রয়েছে অরবিটার। এখনও চক্কর কাটছে চাঁদের কক্ষপথে। আর তাতেই এখনও সুফল পাচ্ছে ইসরো। এবার এই অরবিটারই চাঁদের মাটিতে খুঁজে পেয়েছে হাইড্রক্সিল ও জলের অণু। চাঁদের ২৯ থেকে ৬২ ডিগ্রি উত্তর অক্ষাংশে ওই নমুনা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন দিশা
সম্প্রতি জার্নাল 'কারেন্ট সায়েন্স'-এ প্রকাশিত একটি গবেষণা পত্রে ইসরোর তরফে এই কথা জানানো হয়েছে। সূত্রের খবর, অরবিটারে থাকা ইনফ্রারেড স্পেকট্রোমিটার চাঁদের তড়িৎচুম্বকীয় বর্ণচ্ছটা বিশ্লেষণ করেই এই তথ্যের খোঁজ পেয়েছে। এদিকে এই নয়া আবিস্কারে স্বভাবতই উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। এমনকী গোটা বিশ্বের মহাকাশ গবেষণার পথে এই অবিষ্কার সূদূরপ্রসারী ছাপ ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা
ইসরোর গবেষরা জানাচ্ছেন চাঁদে কোন ধাতু কি পরিমাণে রয়েছে সেই বিষয়েই দীর্ঘদিন থেকে গবেষণা চালাচ্ছিলেন তারা। আর সেই গবেষণা চালাতে গিয়েই বর্তমানে চন্দ্রযান-২ থেকে প্রাপ্ত একাধিক তথ্য বিশ্লেষন করা শুরু করেন তারা। আর তাতেই চোখ কপালে ওঠে তাদের। দেখা যায় চাঁদের উত্তর অক্ষাংশের বড় এলাকা জুড়ে উপস্থিত রয়েছে হাইড্রক্সিল ও জলের অণু। এদিকে চাঁদ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এমনকী সেখানে বসবাস করা যায় কিনা তাও নিয়েও চলছে দীর্ঘ গবেষণা।

কি বলছেন মহাকাশ বিজ্ঞানীরা
কিন্তু প্রাণ ধারণের জন্য অন্যতম প্রধান উপদান জলের উপস্থিতি সেখানে রয়েছে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত মহাকাশ বিজ্ঞানী। এমনকী মঙ্গল পৃষ্ঠেও জলের খোঁজ চলছে দীর্ঘদিন থেকেই। এদিকে মানুষের প্রথম চন্দ্রাভিযানের পর পাঁচ দশকেরও বেশি সময় কেটে গেলেও আজও চাঁদ নিয়ে মেলেনি সকল প্রশ্নের উত্তর। এমতাবস্থায় ইসরোর এই খোঁজ গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের কাছেই যে বড় খবর তা আর বলার অপেক্ষা রাখে না।

আগামী বছরেই নতুন মিশনে ইসরো
এদিকে মহাকাশ বিজ্ঞানীদের দাবি সৌর বাতাসের সঙ্গে চন্দ্রপৃষ্ঠের বিক্রিয়ার কারণেই হাইড্রক্সিল ও জলের অনুগুলির উৎপত্তি হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে যে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে তা অবশ্য বারেবারেই তা জানাচ্ছন। অন্যদিকে সব কিছু ঠিক থাকলে আগামী বছরই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। আগের অভিযান থেকে শিক্ষা নিয়ে এবারের অভিযানে বেশ কিছু বদল আনছে ইসরো। নেওয়া হয়েছে একাধিক নতুন কৌশল। চন্দ্রযান-৩-এ কেবল ল্যান্ডার, রোভার থাকবে কিন্তু চন্দ্রযান ২-এর পুরনো অরবিটারই নতুন যানের অরবিটার হিসাবে কাজ করবে বলে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications