রাহুল সহ কংগ্রেস নেতৃত্বের টুইটার ব্লকের পিছনে হাত বিজেপির? দিল্লির অন্দরে বাড়ছে চাপানৌতর
রাহুল সহ কংগ্রেস নেতৃত্বের টুইটার ব্লকের পিছনে হাত বিজেপির? দিল্লির অন্দরে বাড়ছে চাপানৌতর
সম্প্রতি ব্লক করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট। এমনকী কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল সহ একাধিক কংগ্রেস নেতার অ্যাকাউন্টও ব্লক করেছে টুইটার। আর তাতেই তীব্র ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে হাত শিবিরের অন্দরে। এমনকী এদিন টুইটারের বিরুদ্ধে কার্যত চাঁচাছোলা ভাষায় তোপও দাগলেন রাহুল গান্ধী। রাহুলের দাবি বলপূর্বক বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই কাজ করা হচ্ছে সরকারি সাহায্য নিয়ে। পাশাপাশি নতুন করে ভারতীয় রাজনীতির সংজ্ঞা নির্ধারণেরও চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

তোপ রাহুলের
এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেন, "আমার টুইটারে ১৯ থেকে ২০ মিলিয়ন ফলোয়ার আছে। কিন্তু তাঁদের মতামত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। এই কাজ অনৈতিক। আর নীতির কথাই যদি বলতে হয় তাহলে সার্বিক ভাবে টুইটারের যে নীতি রয়েছে তাও খর্ব হচ্ছে। খর্ব হচ্ছে নিরপেক্ষ প্ল্যাটফর্মের নীতি।" রাহুলের দাবি কেন্দ্রীয় সরকারের ইশারাতেই গণতান্ত্রিক কাঠামোয় আঘাত হানছে এই বিশ্বখ্যাত মাইক্রোব্লগিং সংস্থা।

হাত রয়েছে বিজেপির?
গোটা প্রবণতাকেই 'ভয়ঙ্কর' বলেও তোপ দেগেছেন কংগ্রেস নেতা। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী রাহুল সহ ৫ জন কংগ্রেস নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার। যদিও টুইটারের দাবি, টুইটার বিধি না মেনে পোস্ট করেছিলেন রাহুল। দিল্লিতে নির্যাতিতা দলিত কন্যা এবং তাঁর পরিবারের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন তিনি। একই অভিযোগে রাহুল সহ বাকিদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলেও জানিয়েছে টুইটার।

কারা কারা রয়েছে ব্লক লিস্টে
টুইটার ব্লক লিস্টে রয়েছেব কংগ্রেসের মিডিয়া ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা, সাধারণ সম্পাদক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, লোকসভার সাংসদ মণিক্কম ঠাকুর,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ সিং, মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। যদিও অভিযোগের সারবত্তা নেই বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। মাইক্রো ব্লগিং সাইটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশও করেন হাত শিবিরের নেতারা।কংগ্রেসের অভিযোগ বিপির অঙ্গুলিলেহনেই এই কাজ করেছে টুইটার। এদিকে তাঁদের দাবিকে সমর্থন করে অন্যান্য বিরোধী শক্তিরাও।

ক্ষোভে ফেটে পড়লেন প্রিয়াঙ্কাও
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট থেকে 'ব্লু টিক' সরিয়ে নেওয়া হয়েছিল বলেও জানা যায়। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। এদিকে দাদার টুইটার অ্যাকাউন্ট বন্ধের তীব্র প্রতিবাদ জানান প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারের ডিপিও পাল্টে দেন প্রিয়াঙ্কা। প্রতিবাদে রাহুলের সঙ্গেই দেন ছবি। তিনিও গোটা কর্মকাণ্ডের পিছনে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।












Click it and Unblock the Notifications