বিহারের মাওবাদী অধ্যুষিত এলাকার কাছে আইএস পোস্টার

বিশ্বের অন্যতম বড় জঙ্গি সংগঠন আইএসআইএস-এ যোগ দেওয়ার ডাক দিয়ে পোস্টার পড়ল বিহারের বিভিন্ন জায়গায়। বিহারের রোহতসের তিনটি জায়গায় ইলেকট্রিক পোলে এই পোস্টার গুলি দেখা যায়।

পাটনা, ১৯ মার্চ : বিশ্বের অন্যতম বড় জঙ্গি সংগঠন আইএসআইএস-এ যোগ দেওয়ার ডাক দিয়ে পোস্টার পড়ল বিহারের বিভিন্ন জায়গায়। বিহারের রোহতসের তিনটি জায়গায় ইলেকট্রিক পোলে এই পোস্টার গুলি দেখা যায়।

প্রসঙ্গত বিহারের যে জায়গা গুলিতে এই পোস্টার পড়েছে , সেসমস্ত জায়গা মাওবাদী অধ্যুষিত এলাকার কাছাকাছি। তার মধ্যে অন্যতম জায়গা সিকরাউলি বিহগা গ্রাম। উল্লেখ্য পুলিশ জানিয়েছে পোস্টারগুলি ইংরাজিতে লেখা। তাতে আইএসের লোগোকেও ব্যবহার করা হয়েছে।

বিহারের মাওবাদী অধ্যুষিত এলাকায় আইএস পোস্টার

সূত্রের দাবি, ভারতের বিভিন্ন অংশে ক্রমাগত ছড়াচ্ছে আইএসের জাল। বিহারের এই পোস্টার তার প্রমাণ। পোস্টার পড়ার ঘটনাকে খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই পোস্টার দেখা গিয়েছে। ভোরবেলা এই পোস্টার গুলি নজরে পড়ে স্থানীয়দের। পুলিশের দাবি এলাকায় আতঙ্ক ছড়াতে এই ধরনের কার্যকলাপ হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+