নোবেল পাবেন প্রধানমন্ত্রী মোদী? বিবৃতি দিয়ে জল্পনার অবসান ঘটাল নোবেল কমিটি
নোবেল প্রাইজ পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল থেকে তুমুল জল্পনা শুরু হয়েছে এই নিয়ে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার আসলে তোজে জানিয়েছেন, পুরোটাই ভুয়ো খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল পুরস্কার দেওয়ার কোনও কথাই তেমন ভাবে হয়নি।

নোবেল পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর শাসনকালে ভারতে শান্তি এবং উন্নয়নের যে আবহাওয়া তৈরি হয়েছে তার জন্যই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হতে পারে। এই নিয়ে নাকি নোবেল কমিটি চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছিল এই নিয়ে। গতকাল এই নিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় উঠে গিয়েছিল। বিজেপি নেতারা একের পর এক টুইট করতে শুরু করেছিলেন।
কিন্তু সেই জল্পনায় একেবারে জল ঢেলে িদয়েছে নোবেল কমিটি। নরওয়ে নোবেল কমিটির ডেপুটি লিডার আসলে তেজো জানিয়ে দিয়েছেন পুরোটাই একেবারে ভুয়ো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল প্রাইজ দেওয়ার কোনও আলোচনাই হয়নি নোবেল কমিটিতে। তিনি জানিয়েছেন একেবারেই ভুয়ো টুইট প্রকাশ করা হয়েছে। এই নিয়ে আর আলোচনা না করাই ভাল বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতে তিনি নোবেল কমিটির ডেপুটি লিডার হিসেবে আসেননি, তিনি এসেছেন আন্তর্জাতিক শান্তি সংস্থার ডিরেক্টর হিসেবে এসেছেন। তাঁর ভারত সফরের সঙ্গে নোবেল পুরস্কারের কোনও সম্পর্ক নেই বলেই মন্তব্য করেছেন তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি। তিনি বলেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ভারতের অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী মোদী যেভাবে ভ্লাদিমীর পুতিনকে যুদ্ধ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছিলেন সেটা প্রশংসনীয়। মোদী পুতিনকে বলেছিলেন এটা যুদ্ধের সময় নয়।
রাশিয়াকে দেওয়া ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। মোদীর প্রশংসা করলেও তিনি যে নোবেল পুরস্কারের জন্য মনোনিত হননি সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এবং নিয়ে আর কোনও জল্পনা যাতে না হয় এই আলোচনা এখানেই শেষ করার কথা বলেছেন তিনি। এদিকে মোদীর এই নোবেল পুরস্কারের জন্য মনোনিত হওয়ার জল্পনা একেবারেই পরিকল্পিত বলে দাবি করেছে বিরোধীরা। লোকসভা ভোটের আগে গিমিক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
২০২৪-র লোকসভা নির্বাচনের মুখ প্রধানমন্ত্রী মোদীই। তাঁকে সামনে রেখেই ভোটে লড়বে বিজেপি। সেকারণেই মোদীর জয় সুনিশ্চিত করতে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। বিরোধীদের কণ্ঠরোধ করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তিও আরও উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications