সেনসেক্সে মহাপতনে দায়ী কি শুধুই করোনা ভাইরাস?
সেনসেক্সে মহাপতনে দায়ী কি শুধুই করোনা ভাইরাস?
সোমবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ারবাজার। চরম ধাক্কা খেয়েছেন বিনিয়োগ কারীরা। প্রায় ৫ লাখ কোটি টাকার সম্পত্তি হানি হয়েছে একদিনে। করোনা সংক্রমণের সংখ্যা ভারতে বাড়তে শুরু করাতেই শেয়ারবাজের এই পতন বলে মনে করছেন অনেকে। কিন্তু করোনা ভাইরাসই একমাত্র করণ নয় শেয়ার বাজারের এই অবস্থার জন্য। আরও অনেক কারণ রয়েছে এর নেপথ্যে। এক নজরে দেখে নেওয়া যাক।

ইয়েস ব্যাঙ্ক সংকট
শেয়ারবাজাের ভীষণ ভাবে প্রভাব ফেলেছে ইয়েসব্যাঙ্কের ঘটনা। ইয়েস ব্যাঙ্কের পতনের কারণে বিপুল ধাক্কা খেয়েছেন বিনিয়োগকারীরা। ইয়েস ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ডের শেয়ার একেবারে শূন্যে পৌঁছে গিয়েছিল। এর জেরে বেসরকারি ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার প্রভাব পড়েছিল শেয়ারবাজারে। ইতিমধ্যেই ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার গ্রেফতারি আরও সংকট তৈরি করে।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা হঠাৎ করে বাড়তে শুরু করেছে। গতকালই করোনা সংক্রমণের সংখ্যা ৪৩-এ পৌঁছে গিেয়ছিল। যার জেরে আতঙ্ক বাড়তে শুরু করে একাধিক ক্ষেত্রে। অনেক বিনিয়োগকারী ভারতে বিনিয়োগে ভরসা পাচ্ছেন না করোনা ভাইরাসের কারণে। কাতার ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে করোনা সংক্রমণের কারণে।

বিপুল পরিমান শেয়ার বিক্রি
করোনা ভাইরাস আর ইয়েস ব্যাঙ্কের সংকটের কারণে বিদেশি বিনিয়োগকারীরা কমতে শুরু করে। নিজেদের শেয়ার বিক্রি করতে শুরু করে দিয়েছেন তাঁরা। ৮,৯৯৭.৪৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। যার কারণে ভারতীয় টাকার দাম পড়তে শুরু করে। এর প্রভাবও পড়েছে শেয়ারবাজারে।

আন্তর্জাতিক বাজারে মন্দা
শুধু ভারত নয় করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে মন্দা দেখা দিয়েছে। ইউরোপের সব দেশেই শেয়ার বাজারে ধাক্কা এসেছে। আমেরিকার শেয়ার বাজারও ৫ শতাংশ কমেছে। মুডিজও একাধিক দেশের আর্থিক বৃদ্ধির হার কমিয়েছে।












Click it and Unblock the Notifications