সত্যিই কি জাতীয় পতাকা সরিয়ে গেরুয়া পতাকা ওড়ানো হয়েছে কর্নাটকে, কতটা সত্যি ঘটনা জেনে নিন
সত্যিই কি জাতীয় পতাকা সরিয়ে গেরুয়া পতাকা ওড়ানো হয়েছে কর্নাটকে, কতটা সত্যি ঘটনা জেনে নিন
কর্নাটকে হিজাব বিতর্ক চরমে উঠেছে। এরই মধ্যে আবার কর্নাটকে জাতীয় পতাকার জায়গায় গেরুয়া পতাকা লাগানো হয়েছে বলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিন্তু সেটা কতটা সত্যি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কর্নাটক জুড়ে তুলকালাম চলছে এই নিয়ে। কর্নাটকের কংগ্রেস নেতা ডি শিবকুমারও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

কর্নাটক সরকার নতুন ইউনিফর্ম নির্দেশিকা জারি করেছে। তাকে জুনিয়র কেলেজে ছাত্রছাত্রীেদর ইউনিফর্ম পরে আসতে হবে। কিন্তু তাতে হিজাব করা বাধ্যতামূলক নয়। তাই প্রথম থেকেই কর্নাটকের একাধিক কলেজে হিজাব পরা ছাত্রীদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। কর্নাটকের উদিপির একটি কলেজে হিজাব পরে আসায় তরুণীকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। তারপর থেকেই শুরু হয়েছে নতুন উত্তেজনা। কলেজ কর্তৃপক্ষের দাবি ছিল হিজাব কলেজের ইউনিফর্মের অংশ নয়। তাই সেটা পরে আসা যাবে না।
তার পর দিন থেেক কর্নাটকের একাধিক কলেজে তুমুল উত্তেজনা শুরু হয়েছিল। হিজাপ পরে এসে ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কলেজ কর্তৃপক্ষ তাঁদেল ভেতরে ঢুকতে দিলেও একটি আলাদা ঘরে তাঁদের বসিয়ে রাখে এবং পড়ানোয় অংশ নিতে দেওয়া হয়নি। তার প্রতিবাদে কলেজে কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে আবার হিজাব পরে আসার প্রতিবাদে গেরুয়া চাদর গায়ে জড়িয়ে একদল ছাত্র ছাত্রী নতুন প্রতিবাদ দেখাতে শুরু করে।
গতকাল থেকে কর্নাটকের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। একাধিক জলেকে গেরুয়া চাদর গায়ে দিয়ে ছাত্ররা বিক্ষোভ দেখায় পাল্টা হিজাব পরে ছাত্রীরা কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। একাধিক কলেজের ভেতরে ছাত্রছাত্রীরা তুমুল উত্তেজনা ছড়াতে শুরু করেছিল। কর্নাটকের এমনই একটি কলেজে গেরুয়া পতাকা ওড়ানো হয় বলে অভিযোগ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কংগ্রেস নেতা ডি শিবকুমার সেই ভিডিও শেয়ার করে দাবি করেছিলেন কলেজের জাতীয় পতাকা সরিয়ে সেখানে গেরুয়া পতাকা লাগানো হয়েছে। কিন্তু পরে জানা যায় যে কলেজে এই ঘটনা ঘটেছে সেখানে ফ্ল্যাগ পোস্টে কোনও পতাকাই ছিল না। পুরোটাই খালি ছিল সেই জায়গায় গেরুয়া পতাকা ওড়ানো হয়েছে।অর্থাৎ জাতীয় পতাকা সরিয়ে গেরুয়া পতাকা ওড়ানো হয়নি।












Click it and Unblock the Notifications