আইএস মডিউল ফাঁস অসমে, পুলিসের ৩ সন্দেহভাজন, উদ্ধার আইইডি
আইএস মডিউল ফাঁস অসমে, পুলিসের ৩ সন্দেহভাজন, উদ্ধার আইইডি
কেরল থেকে অসম। ফের উঁকি দিচ্ছে আইএস মডিউল। বাঞ্চাল হল বড় হামলার ছক। গোপন সূত্রে খবর পেয়ে অসমে হানা দিেয়ছিল দিল্লি পুলিস। রাজ্য পুলিসের সহযোগিতায় অসম আইএস মডিউল ফাঁস করেছে তারা। দিল্লি পুলিসের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ খুশওয়া জানিয়েছেন, আইএস মডিউলের অত্যন্ত সংক্রিয় একটি গোষ্ঠীকে তারা ধরতে সক্ষম হয়েছে।

অসমের গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন তিন জঙ্গিকে। মুকদ্দর ইসলাম, রঞ্জিত আলি এবং জামিল। রাস উৎসবে হামলা চালানোর ছক কষেছিল এই জঙ্গিরা।
ধৃতদের কাছ থেকে আইইডি সহ বেশ কিছু অস্ত্র। ডেপুটি পুলিস কমিশনার প্রমোদ খুশওয়া সংবাদিকদের জানিয়েছেন ধৃত তিন জঙ্গিদের মধ্যে জামিল কাজ করতেন আধার নথিভুক্ত সেন্টারে। মুকদ্দর ইসলাম গাড়ি চালাতেন আর রঞ্জিত আলি শেয়ার বাজারের কারবার করতেন।
খুশওয়া জানিয়েছেন ধৃতরা অসমে নাশকতা চালিয়ে দিল্লিতে নাশকতা চালানোর মহড়া দিত। গোয়েন্দাদের কাছে খবর ছিল দিল্লিতে হামলার ছক কষছে জঙ্গিরা। কোথায় সেটা স্পষ্ট না হলেও খবর ছিল। তারপরেই অসমে হানা দেয় দিল্লি পুলিস।












Click it and Unblock the Notifications