বঙ্গের রাজনীতি মেলেনা উত্তর ভারতের সঙ্গে, মমতা কি পারবেন সেই ফারাক মেটাতে?

বঙ্গের রাজনীতি মেলেনা উত্তর ভারতের সঙ্গে, মমতা কি পারবেন সেই ফারাক মেটাতে?

২০২৪ টার্গেট। বাংলার সাফল্য নিয়ে কী দিল্লি দৌড় সম্ভব? মমতার পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল। কারণ কেবল মাত্র সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে উত্তর ভারতের রাজনীতিকে মুঠোবন্দি করতে পারবেন না মমতা। এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে জীবনের সিংহভাগটাই যিনি রাজনীতিতে দিয়েছেন এবং কংগ্রেস ছেড়ে নিজের দল গড়ে জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়ে মমতা দেখিয়ে দিয়েছেন তাঁর একা লড়ার এলেম আছে।

সোনিয়া-মমতা সাক্ষাৎ

সোনিয়া-মমতা সাক্ষাৎ

আজই সোনিয়া গান্ধীর সঙ্গে সেই হাইভোল্টেজ বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় ২ বছর পর সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত করবেন মমতা। শুধু সাক্ষাত নয় দুই নেত্রীর মধ্যে বৈঠকও হবে। আর সেই বৈঠকেই লুকিয়ে রয়েছে ২০২৪-র রণকৌশলের চাবিকাঠি। রাজনৈতিক মহলের মতে ২০২৪-এ মোদীর সিংহাসন টলাতে সোনিয়াকে আশ্রয় করতে পারেন মমতা। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগোনোর চেষ্টা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। যদিও তিনি নিজেও একসময় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন।

বঙ্গের রাজনীতির সঙ্গে ফারাক

বঙ্গের রাজনীতির সঙ্গে ফারাক

বঙ্গে মমতার বিপুল জয়ে অবিজেপি দলগুলি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ঠিকই কিন্তু পরের লড়াইটা গোটা দেশের। বলা যায় গোবলয় কেন্দ্রীক। কারণ এই গোবলয়ের ভোটই ঠিক করে দেয় দিল্লির মসনদে কে বসবেন। আর রাজনীতির ইতিহাস বলছে উত্তর ভারতের রাজনীতির সঙ্গে মেলে না বঙ্গের রাজনীতি। বঙ্গে গরিব মানুষও নিজের অধিকার নিয়ে একটু বেশিই সচেতন। উত্তর প্রদেশ বা বিহার থেকে। এর কারণটা রয়েছে অবশ্য দীর্ঘ বাম শাসন থেকেই। ৩৪ বছরের বাম শাসন শিখিয়ে দিয়েছে গরিব মানুষকে অধিকার বুঝে নেওয়ার লড়াই। কিন্তু উত্তরভারতের রাজনীতি চলে অন্য পথে। সেই ফারাকটাকি মেটাতে পারবেন মমতা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

উত্তর ভারতের পালস বুঝলেই কেল্লা ফতে

উত্তর ভারতের পালস বুঝলেই কেল্লা ফতে

মমতা বন্দ্যোপাধ্যায়েকে ২০২৪ জিততে হলে টার্গেট করতে হবে এই উত্তর ভারতকে। এখানে শুধু হিন্দু-মুসলিমের রাজনীতি নয়, দলিত-ব্রাহ্মণ থেকে শুরু করে একাধিক ইস্যু রয়েছে। এখানে টাকার খেলা বেশি। নোটে ভোট কালচার নতুন নয় উত্তর ভারতে। তার উপরে রয়েছে বাহুবলী ইস্যু। এই সব ইস্যুকে এক জায়গায় সামলে এনে কি আবকিবারদিদিকা সরকার রব তুলতে পারবেন মমতা। এই নিয়ে জোর টানাপোড়েন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বাংলাকে নিয়েই ভেবেছেন মমতা

বাংলাকে নিয়েই ভেবেছেন মমতা

একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হলেও বাংলাই প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রেখেছে। বাংলাকে অগ্রাধিকার দিয়েই তিনি দিল্লির রাজনৈতিক মঞ্চে লড়েছেন। এবার পিচটা আলাদা। বাংলার পথ মসৃন হলেও উত্তর ভারতের পথ অতটাকি মসৃন হবে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারন ২০২৪-এ দিল্লির মসনদকে টার্গেট করতে হলে বাংলার উর্ধ্বে উঠে জাতীয় স্তরে ভাবতে হবে মমতাকে। সেটা কতটা করে উঠতে পারবেন তিনি। মা-মাটি-মানুষের স্লোগান কতটা উত্তর ভারত গ্রহন করবে সেটাও একটা বড় চ্যালেঞ্জ মমতার কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+