সেনা সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি মোদী-জিনপিং, আদৌও কী মিলবে লাদাখ সমস্যার সমাধান সূত্র?

সেনা সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি মোদী-জিনপিং, আদৌও কী মিলবে লাদাখ সমস্যার সমাধান সূত্র?

চিনের সাথে লাদাখ সংঘর্ষের পর জল গড়িয়েছে অনেক দূর। তারপরেও ফেরেনি স্থিতাবস্থা। এদিকে দু-দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে প্রায় ৮ দফায় বৈঠক চললেও এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। এমতাবস্থায় প্রথমবারের জন্য মুখোমুখি হতে চলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা রাষ্ট্র প্রধান শি জিনপিং।

আশা যোগাচ্ছে ২০১৭-র ইতিহাস

আশা যোগাচ্ছে ২০১৭-র ইতিহাস

মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানইজেশন বা এসসিও-র শীর্ষ সম্মেলনে বসতে চলেছে মোদী-জিনপিং বৈঠক। থাকবেন ইমরান খানও। কাশ্মীর থেকে শুরু করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন সহ একাধিক ইস্যুতেই তিন রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় ২০১৭ সালে চিনের সঙ্গে ৩ মাসের বেশি সময় ধরে চলা ডোকলাম সমস্যার সমাধানও কিন্তু হয়েছিল ওই বছর সেপ্টেম্বরে ব্রিকস সামিটের আগেই।

এক নজরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রাসঙ্গিকতা

এক নজরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রাসঙ্গিকতা

প্রসঙ্গত উল্লেখ্য চিন, কাজাখস্তান, কিরঘিজিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান এই আট সদস্য দেশ নিয়েই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গঠিত। দেশের হিসাবে দেখতে গেলে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশই এই এসসিও-র সদস্য। পাশাপাসি বিশ্বের মোট জিডিপির ২০ শতাংশের বেশি জিডিপির নিয়ন্ত্রকই এই রাষ্ট্র জোট।

চলতি মাসেই আরও দু-দফায় মুখোমুখি হতে চলেছেন মোদী-জিনপিং

চলতি মাসেই আরও দু-দফায় মুখোমুখি হতে চলেছেন মোদী-জিনপিং

এদিকে করোনা আবহের কারণে ভার্চুয়ালই হবে গোটা আলোচনা প্রক্রিয়া। এদিকে এবারের বৈঠকে মোদীর প্রতিনিধিত্বের কথা আগেই জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। এদিকে এই বৈঠকের পর নভেম্বরের ১৭ তারিখ ‘ব্রিকস' বৈঠকেও চিনের মুখোমুখি হতে চলেছে ভারত। এমনকী ২১-২২ তারিখ জি-২০ বৈঠকেও ফের শি জিনপিংয়ের মুখোমুখি হবেন মোদী।

আদৌও কী মিলবে কোনও সমাধান সূত্র ?

আদৌও কী মিলবে কোনও সমাধান সূত্র ?

যদিও চলতি মাসেই তিন দফায় মোদী-বেজিং বৈঠকের কথা জানালেও সেখান থেকে আন্তর্জাতিক স্তরের একাধিক স্পর্শকাতর বিষয়ে আলোচনা ছাড়া লাদাখ সমস্যার কতটা সমাধান হবে তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল। কারণ সংঘাত মেটাতে নয়া দিল্লি-বেজি অষ্টম দফার সামরিক বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা শোনা গেলেও দেসপাং, ফিঙ্গার ৪ সহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একাধিক এলকা রীতিমতো অগ্রাসন জারি রেখেছে লালফৌজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+