ফের করোনা কবলিত শীর্ষ ১০ রাজ্যের তালিকায় কেরল? উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার

ফের করোনার সর্বগ্রাসী রূপের সাক্ষী থাকছে কেরলবাসী। দৈনিক করোনা সংক্রমণেও বাড়ছে উদ্বেগ। বৃহষ্পতিবার কেরলে একদিনে ৬ হাজার ৩২৪ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৭৭। বিশেষজ্ঞদের ধারণা এই হার চলতে থাকলে দেশ মধ্যে আবারও অন্যতম করোনা হটস্পট হয়ে উঠবে কেরল।

তিন দিনে ১৮ হাজারের বেশি করোনা সংক্রমণ

তিন দিনে ১৮ হাজারের বেশি করোনা সংক্রমণ

সর্বশেষ পরিংসখ্যানে দেখা যাচ্ছে গত তিন দিনে পিনরাই বিজয়েনের রাজ্য প্রায় ১৮ হাজারেরও বেশি নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। যদিও আশার কথা এই যে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মতো এখনও কেরলে বিশালাকার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। কিন্তু যে ভাবে বর্তমানে দৈনিক সংক্রমণ বাড়ছে তাতে কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে রাজ্যপ্রশাসনের।

ফেরল করোনা কবলিত শীর্ষ ১০ রাজ্যের তালিকায় কেরল?

ফেরল করোনা কবলিত শীর্ষ ১০ রাজ্যের তালিকায় কেরল?

বিশেষজ্ঞদের ধারণা এই হার চলতে থাকলে আবারও খুব দ্রুতই দেশের শীর্ষ ১০ করোনা কবলিত রাজ্যের মধ্যে জায়গা করে নেবে কেরল। গত সপ্তাহেই গোটা রাজ্যে প্রায় ৩৫ হাজার নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় গোটা কেরলে। এখনও পর্যন্ত শনিবার দুপুর পর্যন্ত কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

দৈনিক আক্রান্তের নিরিখে জাতীয় গড়কেও পিছনে ফেলছে কেরল

দৈনিক আক্রান্তের নিরিখে জাতীয় গড়কেও পিছনে ফেলছে কেরল

বর্তমানে গোটা কেরলে মোট নমুনা পরীক্ষার সাথে দৈনিক ৩.৫ শতাংশ হারে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে। যা গোটা দেশের মধ্যেই সর্বাধিক। একইসাথে দেশের জাতীয় করোনা সংক্রমণের দৈনিক গড়েরও প্রায় দ্বিগুন করোনা সংক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে কেরলে। এই মুহূর্তে গোটা দেশে নমুনা পরীক্ষার নিরিখে করোনা আক্রান্তের হার ১.৫৩ শতাংশ বলেই জানা যাচ্ছে।

জোরদার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের সম্ভাবনা

জোরদার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের সম্ভাবনা

একইসাথে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বড়েছে কেরলে। সেখানে এখন মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ৪৯ হাজারের কাছাকাছি। এই তালিকায় গোটা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কেরল। শুধুমাত্র মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশেই এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি চিকিৎসাধীন রোগী আছে বলেই জানা যাচ্ছে। এদিকে গত মকয়েক মাসে করোনা ঠেকাতে অনেকটাই সমর্থ হয়েছিল কেরল। কিন্তু বর্তমানে করোনার সর্বগ্রাসী রূপ দেখে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের কথাই সবথেকে বেশি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+