কঙ্গনা কি আদৌ বিজেপির 'স্টার প্রচারক' আসন্ন বিহার ভোটে! জবাব দিলেন ফড়নবীশ

কঙ্গনা কি আদৌ বিজেপির 'স্টার প্রচারক' আসন্ন বিহার ভোটে! জবাব দিলেন ফড়নবীশ

কঙ্গনার একটি মাত্র টুইট বার্তা কার্যত অগ্নিস্ফূলিঙ্গের মতো কাজ করে গিয়েছিল মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতির ময়দানে। শিবসেনা বনাম কঙ্গনার বাকযুদ্ধ শেষ পর্যন্ত কঙ্গনার দফতর ভেঙে ফেলা পর্যন্ত গড়িয়েছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে একাধিক বিজেপি নেতা ও বিজেপি শরিকদলের সদস্যদের। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি কঙ্গনা ইস্যুর ফায়দা তুলে নিয়ে বিজেপি বিহার ভোটে তার ফসল পেতে চায়! তার জবাব এদিন মহারাষ্ট্র বিজেপি দিয়েছে।

 শিবসেনার টার্গেট

শিবসেনার টার্গেট

শিবসেনা এর আগে তাদের সংবাদপত্র 'সামনা' তে দাবি করে, বিহার ভোটকে সামনে রেখে কঙ্গনা ইস্যু নিয়ে পারদ চড়িয়েছে বিজেপি। কারণ, কঙ্গনা রানাওয়াতরা গোবলয়ের উচ্চবর্ণের মানুষ। আর সেই গোবলয়ের অংশ বিহারে সামনেই ভোট। ফলে বিহার ভোটে যাতে উচ্চবর্ণের ভোট ব্যাঙ্ক বিজেপির দখলে থাকে, তাইই কঙ্গনা ইস্যু নিয়ে বিজেপি পারদ চড়াচ্ছে বলে দাবি শিবসেনার।

 অভিযোগের আঙুল শিবসেনার

অভিযোগের আঙুল শিবসেনার

এদিন 'সামনা' তে শিবসেনা দাবি করেছে, যাঁরা মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করল, তাদের সমর্থনে বিজেপি আসার ঘটনা দুঃখজনক। সম্পাদকীয়তে কঙ্গনার নাম সরাসরি না নিলেও , এই পোস্ট যে তাঁকে টার্গেট করেই করা হচ্ছে, তা বলাই বাহুল্য।

কঙ্গনা কি তাহলে বিহার নির্বাচনে....

কঙ্গনা কি তাহলে বিহার নির্বাচনে....

এরপরই কঙ্গনাকে নিয়ে বিহার নির্বাচন সম্পর্কে তুঙ্গে ওঠে আলোচনা। জল্পনা শুরু হয়েছে, একাধিক সূত্রের খবরে। জানা যাচ্ছে, হিমাচল প্রদেশের বিজেপির অন্দরে কঙ্গনা ও তাঁর পরিবারের বিজেপিতে যোগ দেওয়ার খবর রয়েছে। এদিকে, আরও এক সূত্রের দাবি, আসন্ন বিহার নির্বাচনে কঙ্গনাই বিহারের স্টার প্রচারক হিসাবে সামনে আসবেন।

 জল্পনা ঘিরে ফড়নবীশের বার্তা

জল্পনা ঘিরে ফড়নবীশের বার্তা

এদিকে, এই জল্পনা ঘিরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ জানিয়ে দিয়েছেন, ' এনডিএর কাছে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তাই আমাদের তাঁকে ছাড়া আর কোনও স্টার প্রচারককে প্রয়োজন হয় না। নরেন্দ্র মোদীই আমাদের সবচেয়ে বড় প্রচারক। '

শিবসেনার আক্রমণ অব্যাহত

শিবসেনার আক্রমণ অব্যাহত

এদিকে, শিবসেনার দাবি বিহার ভোটে হিমাচলের মেয়ে কঙ্গনা ও বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুত ইস্যুকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। শিবসেনার সংবাদপত্র 'সামনা' দাবি করছে, বিহার ভোটকে সামনে রেখে কঙ্গনা ইস্যু নিয়ে পারদ চড়িয়েছে বিজেপি। যদিও বিজেপি এমন দুটি দাবিই নস্যাৎ করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+