NDA জোটে JDS-র সামিল হওয়ার জল্পনা, কী বললেন কর্নাটকের পার্টি সভাপতি
কর্নাটকে সরকার গড়েছে কংগ্রেস। বিজেপি কার্যত ধরাশায়ী হয়েছে সেখানে কংগ্রেসের কাছে। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েই দক্ষিণের এই রাজ্যে সরকার গড়েছে কংগ্রেস। এরই মধ্যে বিজেপি নানা কৌশল নিতে শুরু করেছে। শোনা যাচ্ছিল েজডিএসকে নিজেদের জোটে সামিল করে দল ভারী করার চেষ্টা করছিল।
কিন্তু জেডিএসের এনডিএ জোটে সামিল হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন কর্নাটকের পার্টি প্রধান। গত নির্বাচনে জেডিএসের সঙ্গে জোট বেধে সরকার গড়েছিল কংগ্রেস। কিন্তু সেই সরকার বেশিদিন চলেনি। কংগ্রেস-জেডিএসের জোট সরকার ভেঙে যায়। বিজেপি দখল নেয় কর্নাটকের।

কিন্তু এবার আর সে সম্ভাবনা নেই। কারণ নাম মাত্র ভোটেই এবার কর্নাটকে জিতেছে জেডিএস। এদিকে বিজেপি পরিকল্পনা চালিয়ে যাচ্ছে কীভাবে কংগ্রেসের বিরুদ্ধে শক্তিবৃদ্ধি করা যায়। জেডিএসের অন্দরে নাকি বিরোধ তৈরি হয়েছে। শোনা যাচ্ছিল ২০২৪-র লোকসভা ভোটের আগে জেডিএস নাকি এনডিএ জোটে সামিল হতে চলেছে।
তবে কর্নাটকের জেডিএস সভাপতি দাবি করেছেন এরকম কোনও পরিকল্পনাই তাদের নেই। তিনি জানিয়েছেন কর্নাটক জেডিএসের প্রধান তিনি তাই কার সঙ্গে জোটে যেতে হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। এমনকী তিনি জানিয়েছেন কুমারস্বামীকেও তিনি ফিরে আসার অনুরোধ জানাবেন।
কারণ গত ২২ সেপ্টেম্বর জেডিএস প্রধান কুমারস্বামী ঘোষণা করেছিলেন তাঁরা ২০২৪-র লোকসভা ভোটে এনডিএ জোটের সঙ্গে হাত মিলিয়ে লড়বেন। এক কথায় জেডিএস বিজেপির সঙ্গে সামিল হবে ২০২৪-র লোকসভা ভোটের আগে এমনই জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications