৭২০-র মধ্যে কি ৭১৮ বা ৭১৯ পাওয়া সম্ভব? নিট বিতর্কে উত্তর NTA-এর, চিকিৎসকরা তুললেন প্রশ্ন

চার জুন নিট প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষার মাধ্যমে সারা দেশে সরকারি বা বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কিংবা আয়ুশ কোর্সে ভর্তি হওয়া যায়। এবারের পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭২০ অনেকেই পেয়েছেন। যে কারণে সাধারণের চোখে বেশিই পড়েছে।

এই বছর সারা দেশে ৬৭ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় একনম্বর স্থান পয়েছে। ৭১৮ কিংবা ৭১৯ও পেয়েছেন অনেকে। যে কারণে পরীক্ষার কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করে একাধিক রাজ্যের হাইকোর্টে পিটিশ দাখিল হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, গত পয়লা জুন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে পরীক্ষার পুর্নমূল্যায়নের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে।

NEET NTA

গত শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ফলাফলে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে বিশেষজ্ঞ কমিটিই এর মূল্যায়ন করেছে। তারা বলছে, গত বছরের তুলনায় এবারের নিট পরীক্ষা সহজ ছিল।

তবে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা নিট পরীক্ষা নম্বর প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। কোথাও গরমিল হয়েছে বলেও বেশিরভাগ চিকিৎসকই আশঙ্কা প্রকাশ করেছেন।

নিট ইউজিতে পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা ও উদ্ভিদ বিদ্যার ওপরে ৫০ নম্বর খরে এমসিকিউ থাকে। মূল্যায়নের জন্য ৫০টির মধ্যে ৪৫ টি প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হয়। সবমিলিয়ে ৩ ঘন্টা কুড়ি মিনিটে ১৮০ টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই পরীক্ষায় সঠিক উত্তর বা সব থেক উপযুক্ত উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হয়। অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কেটে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+