কাশ্মীর নিয়ে নিয়ে পাকিস্তানের মন্তব্য সমর্থন? বিতর্কে হুন্ডাই ইন্ডিয়ার পদক্ষেপ
বিতর্ক তৈরি হয়েছে, গাড়ি তৈরির সংস্থা সংস্থা হুন্ডাই মোটরকে (Hyundai Motors) নিয়ে। তাদের পাকিস্তানের ডিলারশিপ সংস্থা জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) বিছিন্ন করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থ
বিতর্ক তৈরি হয়েছে, গাড়ি তৈরির সংস্থা সংস্থা হুন্ডাই মোটরকে (Hyundai Motors) নিয়ে। তাদের পাকিস্তানের ডিলারশিপ সংস্থা জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) বিছিন্ন করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরপরে ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হুন্ডাই ইন্ডিয়াকে (Hyundai India) ভারতের সমর্থনের দাবি জানানোর পাশাপাশি হুন্ডাই পাকিস্তানের (Hyundai Pakistan) দাবিকে সমর্থন করে কিনা তা নিয়ে প্রশ্ন করার পরে, সংস্থা সেইসব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ব্লক করে দেয় বলে অভিযোগ।
|
পাকিস্তানের কর্মকর্তার টুইট ঘিরে বিতর্ক
হুন্ডাই পাকিস্তানের কর্মকর্তা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন, আসুন আমরা আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগকে স্মরণ করি। পাশাপাশি সেখানে আরও বলা হয়, তারা যখন স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাঁদের সমর্থনে দাঁড়ানো উচিত। টুইটারে দেওয়া ছবিতে ডাল লেকে নৌকার সঙ্গে কাঁটাতারের সঙ্গে কাশ্মীর শব্দটি লেখা হয়েছিল।
পাশাপাশি হুন্ডাই পাকিস্তান অফিসাল থেকে সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের কাশ্মীর সংহতি দিবসকে সমর্থন জানিয়ে পোস্ট করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি দিনটি কাশ্মীর সংহতি দিবস পালন করা হয়। শুধু টুইটারেই নয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তা পোস্ট করা হয়েছিল।
|
সোশ্যাল মিডিয়া পাল্টা প্রতিক্রিয়া ভারতীয়দের
সোশ্যাল মিডিয়ায় হুন্ডাই পাকিস্তানের এই কাণ্ড দেখে, বিশেষ করে ভারতীয় ভূখণ্ডে হস্তক্ষেপের অভিযোগ করে সরব হন অনেকেই। তারা দক্ষিণ কোরিয়ার এই সংস্থার বিভিন্ন টুইটার হ্যান্ডেল ট্যাগ করে প্রতিবাদ জানাতে থাকেন। পাশাপাশি তারা প্রশ্ন করেন হুন্ডাই কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে কিনা।
|
টুইটার ব্লক করার অভিযোগ
টুইটার ব্যবহারকারীরা হুন্ডাই ইন্ডিয়ার টুইটে প্রতিবাদ জানাতে থাকেন। পরে সেই টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও টুইটার ব্যবহারকারীরা লেখেন ব্লক করার জন্য ধন্যবাদ।
|
হুন্ডাই বয়কটের ডাক
এই পরিস্থিতিতে অনেকেই উল্লেখ করেছেন পাকিস্তানে কতজন হুন্ডাইয়ের গাড়ি ব্যবহার করে আর ভারতে কতজন। স্বাভাবিক ভাবেই ভারতে পাকিস্তানের থেকে কয়েকগুণ বেশি হুন্ডাইয়ের ব্যবহারকারী রয়েছেন। টুইটার ব্যবহারকারীরা দেশে হুন্ডাইকে বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। অনেকেই ট্যাগ করেছেন প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে বিদেশমন্ত্রকেও। সেখানে দক্ষিণ কোরিয়ার এই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে।












Click it and Unblock the Notifications