চলতি বছরে রেকর্ড গরমে লুকিয়ে কোন অশনি সংকেত? পৃথিবী কি শেষের পথে?
চলতি বছরের শুরুতেই রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল যে গ্লোবাল ওয়ার্মিংয়ের পর্যায় শেষ হয়ে গিয়েছে। এবার গ্লোবাল বয়েলিং শুরু হয়ে গিয়েছে পৃথিবীতে। এবারের তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি কি সেই ইঙ্গিতই দিচ্ছে। ২০২৪ সালের মার্চ মাস থেকেই তাপমাত্রার পারদ একাধিক জায়গায় অস্বাভাবিক হারে বেড়েছে।
পূর্ব ভারতের রাজ্যগুলিতে মার্চ মাসেই তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাগাতার ধারা চলেছে। বসন্ত অস্তিত্ব হারিয়ে ফেলেছে তীব্র দহনে। একাধিক জায়গায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপরে আবার জুন মাস থেকে দিল্লিতে তাপমাত্রা চড়েছে। ৫২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল রাজধানী দিল্লির তাপমাত্রা যা এযাবত রেকর্ড বলে মনে করা হচ্ছে।

এ আগে ৪৮ ডিগ্রি পর্যন্ত দিল্লি তাপমাত্রা বেড়েছে। কিন্তু ৫২ ডিগ্রিতে পারদ কখনও চড়েনি। ভারতের নিরিখে ২০২৪ সালের মে মাসে রেকর্ড গরম অনুভূত হয়েছে। মার্চ মাস থেকে শুরু হয়েছে গরমের রেকর্ড গড়া। মে মাসেও নতুন রেকর্ড গড়েছে তাপমাত্রা। আবার জুন মাসেও গরমের রেকর্ডের ধারা বজয়া রয়েছে।
নাসার গবেষকরা দাবি করেছেন আমেরিকার অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং নেভাদার তাপমাত্রা এবার রেকর্ড হারে বেড়েছে। অর্থাৎ যে দেশগুলিকে আমরা শীতপ্রধান দেশ বলে জানি সেই সব দেশের তাপমাত্রাও বাড়তকে শুরু করেছে। অর্থাৎ তাঁদের কাছে আর গরম মনোরম নেই কষ্ট দায়েক হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা জানিয়েছেন প্রতিমাসেই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়েছে।
পৃথিবীর তাপমাত্রা রেকর্ড হারে বাড়তে শুরু করেছে। গত ১২ মাসে পৃথিবীর তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে। প্রশান্ত মহাসাগরে এলনিনোর কারণে ২০২৩ সালে রেকর্ড গরম অনুভূত হচ্ছে। ২০২৪ সালে আবার লা নিনার কারণে তাপমাত্রা রেকর্ড হারে বেড়েছে।
চলতি বছরে সবচেয়ে বেশি গ্রীষ্মের দহনের ঝাপটা পেয়েছে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ওড়িশা, পাঞ্জাব এবং হরিয়ানা। তবে অন্যান্য রাজ্যে তেমন গরমের দাপট অনুভূত হয়নি। পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে অসহনীয় গরম পড়েছে এবার। এবং সেটা জুন মাসের মাঝামাঝি পর্যন্ত জারি থাকবে এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications