Cyclone Dana: ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে বইবে ঝড়, বিপন্ন হবে কি ওড়িশার একমাত্র ম্যানগ্রোভ অরণ্য?
ওড়িশার একমাত্র ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ভিতরকণিকায়। সেখানে ল্যান্ডফল করতে চলেছে বিধ্বসী ঘূর্ণিঝড় দানা। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে ভিতর কণিকা এবং ধামরা বন্দরের মাধে কোনও একটি জায়গায় এটি ল্যান্ডফল। অর্থাৎ যেখানে ল্যান্ডফল করুক ভিতরকণিকা ক্ষতিগ্রস্ত হবেই।
ওড়িশার অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি ভিতর কণিকা। মহানদীর উপরে বিস্তৃত এই ম্যানগ্রোভ অরণ্য অনেকটা প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের পারে। তার জেরে একদিকে যেমন ম্যানগ্রোফ অরণ্যের ক্ষতির আসঙ্কা করা হচ্ছে অন্যদিকে অনেকটা আশীর্বাদের মতো কাজ করবে এই ম্যানগ্রোফ অরণ্য। কারণ এর কারণেই ঝড়ের সরাসরি প্রভাব থেকে বেঁচে যাবে জনবসতীগুলি।

ভিতর কণিকার ফরেস্ট অফিসার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের দাপট অনেকটাই বাঁচিয়ে দেবে এই ম্যানগ্রোফ অরণ্য। কারণ প্রকৃতির রোষ থেকে প্রাচীর হিসেবে কাজ করবে এই অরণ্য। ২০০ বর্গকিলোমিটার এলাকা জুলে বিস্তৃত রয়েছে এই ম্যানগ্রোফ অরণ্য। তবে এই ঝড়ে ভিতরকণিকার বণ্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এখানে বিপুল পরিমাণ কুমীর থাকে। সেই সঙ্গে একাধিক নাম না জানা সব পাখি থাকে এই অরণ্যে।
প্রবল ঝড়-বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ রাত থেকে আগামীকাল ভোরের মধ্যে ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় দানার। ওড়িশার প্রায় ১৪টি জেলায় তার প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। ভিতরকণিকা ছাড়াও পুরী, বালেশ্বর, জাজপুর, জগদীশপুরে তার প্রভাব পড়বে। পুরীর জগন্নাথমন্দির এবং কোনার্ক মন্দিরে আগামী ২ দিন পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৫১টি বিপর্যয় মোকাবিলা টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওড়িশায়। পশ্চিমবঙ্গের উপকূলেও তার প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দিঘা মন্দারমনি সহ একাধিক জায়গায় সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়েছে। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। একাধিক জায়গায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications