সত্যিই কি করোনা মুক্তির পথে বিশ্ব? কী বলছেন গবেষকরা

সত্যিই কি করোনা মুক্তির পথে বিশ্ব? কী বলছেন গবেষকরা

করোন সংক্রমণের দাপট অনেকটাই কাটিয়ে উঠেছে গোটা বিশ্ব। সবদেশেই করোনা সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। গবেষকরা এই নিয়ে সুখবর শুনিেয়ছেন। তাঁরা ইঙ্গিত দিয়েছেন করোনা সংক্রমণ এবার হয়তো দেশ থেকে মুক্ত হতে শুরু করবে। ওই মরশুমি জ্বর ছাড়া আর কিছুই থাকবে না করোনা ভাইরাসের নামে। এমনই দাবি করেছেন তাঁরা।

সত্যিই কি করোনা মুক্তির পথে বিশ্ব? কী বলছেন গবেষকরা

২০২০ সালের প্রথম থেকে গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। তার জেরে পর পর ২ বছর গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। অসংখ্য মানুষ মারা গিয়েছিলেন এই করোনা ভাইরাসের সংক্রমণে। বিশেষ করে আমেরিকায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। হাজার হাজার মানুষ মারা গিয়েছেন আমেরিকায়। ইউরোপের দেশগুলিতেও করোনা ভাইরাস ভয়াবহ আকার নিয়েছিল। গ্রিস, ইতালি, প্যারিস, লন্ডনেও করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। ধীরে ধীরে সেই ধাক্কা অনেকটাই কমেছে। একের পর এক করোনা ঢেউ আছড়ে পড়েছিল। ভারতে পর পর তিনটি ওয়েভ এসেছিল। তাতে সর্বাধিক মৃত্যু হয়েছিল করোনার দ্বিতীয় ঢেউয়ে। তৃতীয় ঢেউ তেমন মারাত্মক হয়নি।

করোনা সংক্রমণের ধাক্কায় গোটা বিশ্ব থমকে গিয়েছিল। কয়েকমাস আগে সাংহাইয়ে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। গোটা বিশ্বের বাণিজ্য থমকে গিয়েছিল। ভারতের অর্থনীতিতে প্রবল ধাক্কা আসে। সেটা অনেকটাই কাটিয়ে উঠেছেন ভারত। ২০২২ সালে অনেকটাই স্বাভাবিক হয়েছে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ। তার মধ্যেও করোনা সংক্রমণ হচ্ছে। কিন্তু সেটা অনেকটাই কম। নাম মাত্র বললেই চলে। গবেষকরা দাবি করেছেন করোনা সংক্রমণ এখন নিম্নমুখী। ধীরে ধীরে করোনবা মুক্তির পথে হাঁটছে গোটা বিশ্ব। অনেকটাই করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছে তারা। যাঁরা করোনা আক্রান্ত তাঁদের হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটাই কম। কমেছে মৃত্যুর সংখ্যা।

গবেষকরা দাবি করেছেন করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গবেষকরা জানিয়েছে সাধারণ ফ্লুয়ের আকারে রয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। ফ্লুয়ের উপসর্গই এখন দেখা দিচ্ছে। এইমসের গবেষকরাও এই দাবি করেছেন। তাঁরা মনে করছেন ধীরে ধীরে শেষের পথে মহামারী পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+