Coronavirus: দৈনিক সংক্রমণ নাম মাত্র, দেশে করোনার চতুর্থ ঢেউ কোন পথে?

Coronavirus: দৈনিক সংক্রমণ নাম মাত্র, দেশে করোনার চতুর্থ ঢেউ কোন পথে?

করোনা ভাইরাসের চতুর্থ ওয়েভের সংক্রমণ আছড়ে পড়বে ভারতে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই বাড়বে সংক্রমণ। এমনই সতর্ক করেছিলেন গবেষকরা। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এখনও তেমন করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। গত কয়েকদিন ধরে গোটা দেশে খুব সামান্যই করোনা সংক্রমণ হয়েছে। কাজেই গবেষকরা যেভাবে সতর্ক করেছিলেন চতুর্থ ওয়েভ নিয়ে তার কোনও ইঙ্গিতই এখনও পর্যন্ত ভারতে দেখা যায়নি।

করোনার নাম মাত্র দৈনিক সংক্রমণ

করোনার নাম মাত্র দৈনিক সংক্রমণ

চিনে মারাত্মক আকার নিয়েছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই দেখে সতর্ক ভারতও। জানুয়ারির মাঝামাঝি নাকি ভারতে করোনার চতুর্থ ওয়েভ আছড়ে পড়বে। সতর্ক করেছিলেন গবেষকরা। কিন্তু বড়দিনের উৎসব এবং বর্ষবরণের উৎসবের পরেও দেশে তেমন ভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যায়নি। গত রবিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে খুব সামান্যই মানুষ। গত এক সপ্তাহে দেশে ১৫২৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহের আগের সপ্তাহের তুলনায় মাত্র ২৫ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে চতুর্থ ওয়েভের ধাক্কার মত তেমন করোনা ভাইরাসের সংক্রমণ চোখে পড়েনি ভারতে।

চিনে চোখ রাঙাচ্ছে করোনা

চিনে চোখ রাঙাচ্ছে করোনা

এদিকে চিনে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সাংহাই থেকে বেজিং সর্বত্র করোনা আক্রান্ত হয়েছে অসংখ্য মানুষ। চিনে এখন ঘরে ঘরে করোনা থাবা বসিয়েছে। আক্রান্তের সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে জিনপিং প্রশাসন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া জিনপিং প্রশাসন কড়া লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু তাতে উল্টো ফল হয়েছে। মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। জিনপিং সরকারের অপসারণ দাবি করেেছ।

করোনা টিকা নিয়ে তৎপরতা

করোনা টিকা নিয়ে তৎপরতা

করোনা ভাইরাসের সংক্রমণ চিনে বাড়তে শুরু করতেই করোনা টিকা নিয়ে তৎপর হয়েছে মোদী সরকার। ভারত বায়োটেেকে ন্যাজাল করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের দুটি টিকা যাঁরা নিয়েছেন তাঁরা সকলেই এই বুস্টার ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। দেশের সরকারি এবং বেসরকারি সব হাসপাতালেই পাওয়া যাচ্ছে এই করোনা ভ্যাকসিন। তবে বুস্টার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে তেমন তৎপর হতে নারাজ কেন্দ্র। আগে বুস্টার টিকার প্রথম ডোজ নিশ্চিত করতে চাইছে তারা।

নজরে ৪০ দিন

নজরে ৪০ দিন

জানুয়ারি মাসের মাঝামাঝি করোনার চতুর্থ ওয়েভ ভারতে আছড়ে পড়বে বলে সতর্ক করেছেন গবেষকরা। তার জন্য মোদী সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনকী দেশের সব হাসপাতালে মকড্রিলও হয়ে গিয়েছে। সবরাজ্যকে সতর্ক করে অক্সিজেন মজুত রাখতে বলা হয়েছে। আগামী ৪০ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা। ইতিমধ্যেই সব আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+