বিহার বিধানসভা নির্বাচনে কি আসছে বদল? পরিবারের সঙ্গে ভোট দিয়ে লালুর এই বার্তা কি ইঙ্গিতবাহী?

বিহারে আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হলো। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়।ভোটের এই উত্তাপের মাঝেই আরজেডি সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব পরিবার সহ পৌঁছে গেলেন ভোট দিতে। ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, জনতা বদল চায়, বদল হবেই।

লালুর পাশে ছিলেন তাঁর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। ভোট দেওয়ার পর তিনি দুই ছেলে তেজস্বী ও তেজ প্রতাপের প্রসঙ্গে বলেন, "আমি মা। দুজনের জন্যই শুভকামনা রইল। ভোটারদের বলছি, ভোট দিন, ভোটের অধিকার ভুলবেন না।"

তেজস্বীর বোন ও আরজেডি নেত্রী মিসা ভারতীও ভোট দেওয়ার পর দাবি রাখেন, সংখ্যা নিয়ে ভাবনা না থাকলেও গদির দিকে এগিয়ে যাচ্ছে মহাজোট। তাঁর কথায়,
"জয়ের সংখ্যা ১৫০ থেকে ১৬০ ছাড়িয়ে ২০০ও হতে পারে। যুবসমাজ পরিবর্তন চায় নতুন সরকার হবেই।"

এদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ভোট দিয়ে বেরিয়ে তরুণ ভোটারদের উদ্দেশে সোজা বার্তা দেন
"বদল করুন, নতুন বিহার গড়ুন। ১৪ নভেম্বর নতুন সরকার আসছে।"

আজ প্রথম দফায় ১২১টি আসনে ভোটগ্রহণ চলছে। প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ ভোটার ঠিক করবেন ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য।

সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে চলবে সন্ধ্যা ৫টা পর্যন্ত।৪৫,৩৪১টি ভোটকেন্দ্র, যার মধ্যে বেশিরভাগই গ্রামীণ এলাকায়।

দিনের শুরুতেই ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান "বিহারের গণতান্ত্রিক উৎসব শুরু হলো। সবাই উৎসাহ নিয়ে ভোট করুন।"
নতুন ভোটারদের লক্ষ্য করে তাঁর বিশেষ পরামর্শ "প্রথম ভোট, তারপর নাস্তা!"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

রঘোপুর কেন্দ্র থেকে টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে লড়ছেন তেজস্বী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সতীশ কুমার, যিনি ২০১০ সালে একই আসনে রাবড়ি দেবীকে হারিয়েছিলেন।

অপরদিকে তারাপুর কেন্দ্র থেকে বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সরাসরি লড়াই প্রায় এক দশকের পরে।

এখন নজর শুধু ভোটবাক্স ও গণনার দিনেই। বদল কি সত্যিই আসছে? নাকি শাসক শিবির ধরে রাখবে ক্ষমতা
তার উত্তর পাবে বিহার ১৪ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+