বিহার-উত্তর প্রদেশ-মহারাষ্ট্রে কি জমি হারাচ্ছে বিজেপি? শেষ দফার নির্বাচনের আগে কী বলছেন প্রশান্ত কিশোর

এবারের নির্বাচনে বিজেপির ডাক ছিল ৩৭০ আসন পার এবং এনডিএ-র জন্য চারশো পার। কিন্তু কোনওটাই সম্ভব নয়, জানিয়ে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি যেমন ৩৭০-এ পৌঁছতে পারছে না, ঠিক তেমনই তারা ২৭০-এর নিচে নামবে না।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেছিলেন, ২০১৯-এর তুলনায় এবার বিজেপি ভাল ফল করবে। অর্থাৎ ২০১৯-এ বিজেপি ২০৩ টি আসন পেয়েছিল, এবার তারা এর থেকে বেশি আসন পেতে চলেছে।

Prashant Kishor

তিনি বলেছিলেন, সারা দেশে ৩০৩ টি আসনের মধ্যে বিজেপি উত্তর ও পশ্চিম ভারত থেকে পেয়েছিল ২৫০ টি আসন। এবার কি এইসব রাজ্যগুলি থেকে বিজেপি ৫০-এর বেশি আসন হারাচ্ছে, সেটা দেখতে হবে। বিজেপি কোন রাজ্য থেকে কতগুলি আসন পাচ্ছে সেটাই দেখতে হবে।

  • পূর্ব ও দক্ষিণে বিজেপির আসন বৃদ্ধি পাবে

প্রশান্ত কিশোর বলেছেন, দেশের পূর্ব ও দক্ষিণ আর্থাৎ বাংলা, বিহার, ওড়িশা,তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরলে বর্তমানে বিজেপির ৫০-এর আশপাশে আসন রয়েছে। এবারের নির্বাচনে এই রাজ্যগুলিতে বিজেপির ভোট শতাংশ এবং আসন দুই বাড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর।

  • বিহার-উত্তর প্রদেশ-মহারাষ্ট্রের পরিস্থিতি

প্রশান্ত কিশোর বলেছেন, মহারাষ্ট্রে ৪৮ টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে রয়েছে ২৩ টি আসন। বিরোধীরা যদি সেখানে ২০-২৫ টি আসনও জয় করে, তারপরেও বিজেপির আসন গতবারের থেকে কমবে না। কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষক বলছেন, উত্তর প্রদেশ থেকে বিজেপির আসন কমতে পারে। এব্যাপারে বলে রাখা ভাল ২০১৪-এর তুলনায় ২০১৯-এ বিজেপি উত্তর প্রদেশ ও বিহারে ২৫ টি আসন কম পায়। সেখানে যদি বিজেপির এবার উত্তর প্রদেশে ২০ টি আসন কম পায়, তাহলে বিজেপির তেমন কোনও ক্ষতি নেই। কেননা বিজেপি ইতিমধ্যেই সেখানে ১৮ টি কম আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছে। সেখানে যদি তারা ৪০-৫০ টি আসন হারায়, তাহলে বিজেপির ক্ষতি হবে।

তিনি বলেছেন, একই কথা বিহারেও প্রযোজ্য। গতবার তারা ৪০ টির মধ্যে ৩৯টিতে জয়ী হয়েছি বিজেপি-এনডিএ। অন্যদিকে কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষক বলছেন, বিজেপি রাজস্থান ও হরিয়ানায় আসন হারাবে। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধীরা কোনও রাজ্যে সব আসনে জয়লাভ করবে, এমন কেউ এখনও পর্যন্ত বলতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+