আমলার নাম ও লিঙ্গ বদলের আবেদনে সবুজ সংকেত, ভারতীয় সিভিল সার্ভিসে সৃষ্টি হল নতুন নজির

আধুনিক সময়ে লিঙ্গ পরিবর্তন করার ঘটনা প্রায়শই শোনা যায়। পুরুষ থেকে নারী অথবা নারী থেকে পুরুষ হওয়ার ঘটনা এখন শুধু বিদেশে নয় আমাদের দেশেও ঘটছে। কিন্তু এবার একজন কেন্দ্রীয় সরকারি আমলা এই সিদ্ধান্ত নিলেন, এবার তাঁর সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও। ফলে এক নতুন নজির সৃষ্টি হল

একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক। একজন সিনিয়র ভারতীয় রাজস্ব পরিষেবা অফিসারের সমস্ত অফিসিয়াল রেকর্ডে তাঁর নাম এবং লিঙ্গ পরিবর্তন করার অনুরোধের অনুমতি দিয়েছে। ভারতীয় সিভিল সার্ভিসে এই প্রথম এমন ঘটনা ঘটল। ভারতীয় সিভিল সার্ভিসেসের প্রথম অফিসার হিসেবে তাঁর লিঙ্গ এবং নাম পরিবর্তনের আর্জি মঞ্জুর করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

হায়দরাবাদে কাস্টমস এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স আপীলেট ট্রাইব্যুনালের (সিইএসটিএটি) চিফ কমিশনারের (অনুমোদিত প্রতিনিধি) অফিসে যুগ্ম কমিশনার হিসাবে কর্মরত ৩৫ বছর বয়সী এম অনুসূয়া লিঙ্গ পরিবর্তনের অনুরোধটি করেছিলেন। মহিলা থেকে পুরুষ হওয়ার জন্য আবেদন করেন। তিনি তার নাম পরিবর্তন করে এম অনুসূয়া থেকে এম অনুকাঠির সূর্য এবং তাঁর লিঙ্গ মহিলা থেকে পুরুষ হওয়ার জন্য আবেদন করেছিলেন। কেন্দ্রীয় সরকার তাঁর অনুমোদনে সবুজ সংকেত দিয়েছে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেবন অনুসারে, 'বর্তমানে হায়দরাবাদে সেন্ট্রাল এক্সাইজ কাস্টমস এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপ্লিলেট ট্রাইবুনালের চিফ কমিশনারের অফিসে জয়েন্ট কমিশনার হিসেবে কর্মরত আছেন মাননীয়া এম অনুসূয়া। তিনি নিজের নাম পালটে মিস এম অনুসূয়া থেকে মিস্টার এম অনুকাঠির সূর্য করার আবেদন করেছিলেন। একইভাবে লিঙ্গ বদল করে মহিলা থেকে পুরুষ হওয়ার ও আবদেন করেন। তাঁর আবেদনকে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফলে এবার সমস্ত সরকারি রেকর্ডে সংশ্লিষ্ট আমলাকে এবার থেকে মিস্টার এম অনুকাঠির সূর্য হিসেবে বিবেচনা করা হবে।'

সংশ্লিষ্ট আমলার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, অনুকাঠির সূর্য( নাম বদলের পর) চেন্নাইতে ২০১৩ সালের ডিসেম্বরে একজন সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ২০১৮ সালে ডেপুটি কমিশনার পদে উন্নীত হন। তিনি গত বছর হায়দ্রাবাদে তার বর্তমান পোস্টিংয়ে যোগদান করেন।

তিনি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং ২০২৩ সালে ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে সাইবার ল এবং সাইবার ফরেনসিক্সে পিজি ডিপ্লোমা শেষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+