সমস্যা বাড়ল বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীর! জামিন খারিজের আবেদন সিবিআইয়ের

সমস্যা বাড়ল বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। IRCTC কেলেঙ্কারির মামলায় রাউজ অ্যাভিনিউ আদালতে উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবেদন সিবিআইয়ের। এই কেলেঙ্কারিতে তেজস্বীকে দেওয়া জামিন খারিজের আবেদন জানানো হয়েছে। আর এরপরেই ল

সমস্যা বাড়ল বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। IRCTC কেলেঙ্কারির মামলায় রাউজ অ্যাভিনিউ আদালতে উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবেদন সিবিআইয়ের। এই কেলেঙ্কারিতে তেজস্বীকে দেওয়া জামিন খারিজের আবেদন জানানো হয়েছে। আর এরপরেই লালু পুত্রকে আদালতের তরফে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

জামিন খারিজের আবেদন সিবিআইয়ের

আর তাতেই নয়া বিপদ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তেজস্বীর দাবি, প্রতিহিংসা করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।

২০১৮ সালে, তদন্তকারী সংস্থা আইআরসিটিসি টেন্ডার কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। সেই সময় এই কেলেঙ্কারি সামনে আসতেই মনে করা হয়েছিল এই কেলেঙ্কারিতে তেজস্বীর রাজনৈতিক জীবন থমকে যেতে পারে। যে সময় সিবিআই এই চার্জশিট দাখিল করে তখন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজা ভোগ করছিলেন লালু।

বলে রাখা প্রয়োজন, 2004 সালে, তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব দুটি রেলওয়ে হোটেল আইআরসিটিসি-তে দেওয়া হয়। আর এরপরেই টেন্ডার ডাকা হয়। আর সেই টেন্ডার দেওইয়া নিয়েই কেলেঙ্কারি হয় বলে অভিযোগ। আর এরপরেই ঘটনার তদন্ত শুরু হয়। আর সেই তদন্তে চাঞ্চল্যকর তিথ্য উঠে আসে।

দেখা যায়, লালু রেলমন্ত্রী থাকাকালীন রেলওয়ের পুরী ও রাঁচিতে অবস্থিত দুটি হোটেল কোচার ভাইদের কোম্পানি সুজাতা হোটেলকে বরাদ্দ করে দিয়েছিলেন। একেবারে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করা হয়েছিল বলে অভিযোগ। এই বরাদ্দের পরিবর্তে, কোটি টাকার জমি লালু প্রসাদ যাদবের কাছে হস্তান্তর করেছিল পাটনার একটি শেল কোম্পানি ডিলাইট মার্কেটিং। এখন যেটিকে লারা প্রাইভেট কোম্পানি হিসাবে চেনা যায়।

আর এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তকালীন সিবিআইয়ের স্পেশাল ডাইরেক্টর রাকেশ আস্থানাকে দেওয়া হয়। সিবিআই ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে উঠে আসে পুরো হস্তান্তরে বড়সড় কেলেঙ্কারি রয়েছে। লিজ দেওয়ার বিনিময়ে জমি হস্তান্তরের তথ্য সামনে আসে। ৩২ কোটি টাকার জমি ৬৫ লাখে হস্তান্তর হয়।

এই ঘটনায় তেজস্বীরও নাম জড়ায়। তাঁর জবাব তলব করা হয়। এই ঘটনায় গত কয়েকদিন আগে সিবিআই আধিকারিকদের রীতিমত হুমকি পর্যন্ত দেন সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে বিহারে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপি জোট ছেড়ে বেড়িয়ে গিয়েছেন নীতীশ কুমার। তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়ে মহাজোট সরকার ফের বিহারের বুকে তৈরি হয়েছে। আর এরপরেই সিবিআইয়ের তৎপরতা আরও বেড়েছে বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+