Auto Upgradation Scheme: স্লিপার ক্লাসের টিকিটেই করুন 3rd AC-এর সফর! কিন্তু কীভাবে

Auto Upgradation Scheme in IRCTC: দূরত্ব কমিয়ে আনে ভারতীয় রেল ( Indian Rail) ! দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগের বন্ধনও তৈরি করে রেলওয়ে। প্রতিদিন কয়েক লাখ মানুষ রেলে যাত্রা করে।

ফলে রেলের যাত্রা যাতে সুরক্ষিত এবং আরামদায়ক সেদিকে বিশেষ নজর থাকে। বিশেষ করে এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তেই গরমের ছুটি চলছে। একটা বড় সংখ্যায় মানুষ রেলে বেড়াতে যাচ্ছে। চাপ বেড়েছে যাত্রী পরিষেবায়। আর এক্ষেত্রে অনেক সময়তেই দেখা যায় যে কেউ সাধারণ স্লিপার ক্লাসে টিকিট কেটেছেন কিন্তু আসন হয়ে গিয়েছে 3rd AC-তে!

স্লিপার ক্লাসের টিকিটেই করা যাবে 3rd AC-এর সফর!

কিন্তু কেন এমন হয়?

কীভাবে বা সাধারণ ক্লাসের টিকিট 3rd AC-তে বদলে গেল? ভেবে দেখেছেন? ভারতীয় রেলের নিয়মের কারনেই মূলত এটি হয়ে থাকে। রেলের Auto Upgradation Scheme রয়েছে। মূলত এই স্কিমের মাধ্যমেই যাত্রীদের টিকিট আপগ্রেড হয়ে যায়। যাত্রীরা যখন রিজার্ভেশনের জন্যে টিকিট বুকিং করে সেই সময় ভারতীয় রেলের তরফে টিকিট আপগ্রেডেশনের অপশন দেওয়া থাকে।

আর সেই অপশনে যদি কেউ ক্লিক করে তাহলে খুব সহজেই টিকিট আপগ্রেড হয়ে যায়। আর এই কারনে স্লিপার ক্লাসের টিকিটও 3rd AC-তে বদলে যায়। এই পরিষেবা সম্পূর্ণ ভাবেই ভারতীয় রেলের তরফে ফ্রি! এর মধ্যে একটি কিন্তু আছে...! যখন উপরের কোনও বার্থ খালি থাকবে তখনই এই স্কিম কাজ করবে।

কীভাবে বা সাধারণ ক্লাসের টিকিট 3rd AC-তে বদলে গেল?

ভারতীয় রেলের এই আপগ্রেড সিস্টেম প্রতিটি ক্লাসের সঙ্গেই হয়ে থাকে! যেন কেউ 3rd AC থেকে 2nd AC এবং 2nd AC সহ 1st AC, স্লিপার বার্থ সহ 3rd AC আপগ্রেড হতে পারে। এই সিস্টেমে যাত্রীদের শুধু লাভ হয় না সুবিধা ভোগ করে ভারতীয় রেলও।

এমনিতে 3rd AC, 2nd AC কিংবা ফাস্টক্লাসে ভাড়া অনেক বেশি হয়। এই অবস্থায় অনেক সময়তেই এসিতে আসন খালি থেকে যায়। Auto Upgradation Scheme-এর মাধ্যমে ভারতীয় রেল লোয়ার ক্লাসের যাত্রীদের আপার ক্লাসে পাঠিয়ে দেয়। এতে কম টাকাতে বেশি সুবিধা পেয়ে যান যাত্রীরা।

রেলের টিকিটের সময় করতে হবে এই কাজ

অন্যদিকে লোয়ার ক্লাসে তৈরি হওয়া শূন্য আসনে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কনফার্ম টিকিট দিয়ে দেওয়া হয়। ফলে রেলের কোনও আসনই এতে খালি থাকে না। ফলে রেলের ক্ষতিও এভাবে এড়ানো যায়। দেশের একাধিক রুটের জন্যে যাত্রীরা এই সুবিধা নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+