নাম বদলাচ্ছে আইআরসিটিসি-র, নতুন নির্দেশ দিলেন রেলমন্ত্রী গোয়েল
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-র নাম বদলানোর নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-র নাম বদলানোর নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কারণ এই নামটির আকর্ষণ আর ততটা নেই বলে মনে করছেন তিনি।

রেলমন্ত্রী হয়ে আসার পরে গোয়েল ভারতীয় রেলে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন এনেছেন, বেশ কিছু প্রকল্পের নাম বদলে দিয়েছেন। এবার তাঁর চোখ পড়েছে আইআরসিটিসি-র উপরে। তাই সেটিকে পাল্টাতে উদ্যোগ নিয়েছেন তিনি।
আইআরসিটিসি-র বদলে 'রেল ট্রাভেল' নাম দেওয়া যেতে পারে বলে মন্ত্রকের অনেকে পরামর্শ দিয়েছেন। একটা সময়ে প্রতিদিন ৫ লক্ষ ৭৩ হাজার দৈনিক টিকিট বুকিং হতো আইআরসিটিসি-র মাধ্যমে। নাম বদলে সেই পুরনো অবস্থা ফেরত আনতে চাইছেন গোয়েল।
গোটা ওয়েবসাইটকেও খোলনলচে বদলে ফেলার কাজ চলছে। যাত্রীদের টিকিট কাটতে যাতে সুবিধা হয় সেজন্য বিভিন্ন বড় ডিজিটাল পার্টনারের সঙ্গেও কথা হয়েছে। তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে টিকিটে আকর্ষণীয় ছাড় দেওয়ার কথাও ভাবা হয়েছে।
[আরও পড়ুন:Info Graphics- তেলেঙ্গানা সরকার ভেঙে কোন লাভের কড়ি গুণতে চাইছেন কেসিআর]












Click it and Unblock the Notifications