IRCTC Booking: টিকিট বুকিং করার ক্ষেত্রে এবার প্রয়োজন হবে Aadhaar-PAN! বড়সড় পদক্ষেপের পথে রেল
ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অনেকেই জানেন যে IRCTC-এর অ্যাাকাউন্ট থেকে মাসে ছয় টিকিট বুক করা যায়। এর থেকে বেশি টিকিট বুকিং করতে গেলে ওই অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। এবার টিকিট বুকিংয়ের বেশ কিছু নিয়মে বদল ঘ
ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অনেকেই জানেন যে IRCTC-এর অ্যাাকাউন্ট থেকে মাসে ছয় টিকিট বুক করা যায়। এর থেকে বেশি টিকিট বুকিং করতে গেলে ওই অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। এবার টিকিট বুকিংয়ের বেশ কিছু নিয়মে বদল ঘটতে চলেছে।
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে একটা টিকিট বুকিং করার ক্ষেত্রেও প্রয়োজন হবে আধার কার্ড।

IRCTC থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে নয়া নিয়ম!
আগামীদিনে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করার ক্ষেত্রে IRCTC আপনার থেকে হয়তো প্যান কার্ড, আধার কিংবা পাসপোর্টের তথ্য চাইবে। রেলের টিকিট বুকিং পরিষেবাতে বেশ কিছু দালাল ঢুকে রয়েছে। আর সেই দালাল রাজ চক্র ভাঙতেই IRCTC নয়া এই সিস্টেম আনতে চলেছে। এই সিস্টেম ভয়ঙ্কর গতিতে কাজ চলছে। নিয়ম অনুযায়ী, আপনার আধার প্যান প্রথমে লিঙ্ক করতে হবে। IRCTC-এর ওয়েবসাইট কিংবা অ্যাপের সাহায্যে ট্রেনের টিকিট বুক করতে গেলে লগ ইন করতে হবে প্রথমে। আর সেই সময় প্যান কিংবা পাসপোর্টের তথ্য দিতে হবে।

প্যান-আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হবে রেলের টিকিট!
রেলওয়ে সুরক্ষা বলের এক আধিকারিক জানিয়েছেন, রেলওয়ে IRCTC-এর সঙ্গে একটি পরচিয়পত্র লিঙ্ক করানোর ক্ষেত্রে কাজ করছে। আগে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে অপকর্মের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখনও অপরাধ অন্য ভাবে হচ্ছে। এই অবস্থায় যাত্রীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এই অবস্থায় টিকিট বুকিংয়ের সময়ে যে কোনও একটা পরিচিয়পত্র দেওয়ার কথা বলা হচ্ছে। এমনটাই জানাচ্ছেন ওই আধিকারিক। এতে টিকিটের কালোবাজারি রোখা যাবে বলে দাবি RPF-ওই আধিকারিকের।

সিস্টেম খুব শিঘ্র শুরু হবে!
রেলওয়ে সুরক্ষা বলের ওই আধিকারিক জি নিউজকে জানাচ্ছেন, আধার কার্ড বা যে কোনও একটা পরিচয়পত্র দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে শেষবারের মতো পুরো সিস্টেমকে একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। খুব শিঘ্র এই সিস্টেম চালু করে কাজ শুরু করে দেবে বলে জানিয়েছেন RPF-ওই আধিকারিক। তাঁর দাবি, রেলে টিকিট নিয়ে দালাল রাজ রুখতে কড়া ভাবে RPF কাজ করছে। প্রত্যেক সময়ে ধরপাকড় চলে। আগামিদিনে এই সিস্টেম পুরোদমে কাজ শুরু করে দিলে অনেকটাই দালাল রাজ রোখা যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications