One India-One Ticket: মাত্র পাঁচ টাকা! এক টিকিটেই করা যাবে 'দেশ ভ্রমণ'

One India-One Ticket: ট্রেন এবং মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। ভারতীয় রেলের ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এবং মেট্রো রেল কর্পোরেশন (DMRC) বড়সড় সিদ্ধান্ত নিল। সম্প্রতি দুই সংস্থার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আর সেই চুক্তির মাধ্যমে দিল্লি মেট্রোর জন্য QR কোড বসানো টিকিটও IRCTC পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে।

'One India-One Ticket' ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেই ব্যবস্থায় এটাই প্রথম উদ্যোগ। ইতিমধ্যে DMRC এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) এর চুক্তির উল্লেখ রয়েছে। যাত্রীরা যাত্রা আরও সহজ করতেই এহেন উদ্যোগ (One India-One Ticket) নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ticket

  • One India-One Ticket: যাত্রা আরও সুগম হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, IRCTC এবং DMRC এর মধ্যে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। যা রাজধানী দিল্লিতে যাত্রীদের যাত্রাকে আরও সহজ করবে। মানুষ আরও দ্রুত নিজের গন্তব্যে পৌঁছতে পারবে। ডিএমআরসি'র এক একাধিক জানিয়েছেন, এই প্রকল্প শুরু করতে এখনও পর্যন্ত কোনও সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। তবে এটা নিশ্চিত যে এর ফলে গণপরিবহনের বিভিন্ন মাধ্যমে যাতায়াতের ধরন বদলে যাবে।

  • 'One India-One Ticket' ব্যবস্থা কী?

'One India-One Ticket' একটি আধুনিক ব্যবস্থা। IRCTC এর প্লাটফর্ম থেকে ট্রেন, বিমান এবং বাসের টিকিট বুকিং করতে পারবেন। এমনকি যাত্রীরা সহজেই দিল্লি মেট্রোর টিকিট বুক করতে পারবে। এমনকি তাতে QR কোড বসানো থাকবে। নয়া এই পরিষেবা বাস্তবায়ন হলে যাত্রীরা তাদের পুরো যাত্রা একটা বুকিং কিংবা টিকিট দিয়ে যেতে পারবেন। আলাদা ভাবে বারবার টিকিট নেওয়ার প্রয়োজন নেই।

  • One India-One Ticket: পাঁচ টাকা প্লাটফর্ম চার্জ

এই ব্যবস্থা শুরুর পর টিকিট কাটলে দিল্লি মেট্রোর QR কোড বসানো টিকিট আইআরসিটিসির ইলেকট্রনিক্স রিজার্ভেশন স্লিপে দেখা যাবে। এর জন্য যাত্রীদের নামমাত্র প্ল্যাটফর্ম চার্জ দিতে হবে ৫ টাকা। তবে, এর পরে, তাদের আর টিকিট বা টোকেনের জন্য লাইনে (One India-One Ticket) দাঁড়াতে হবে না এবং পুরো যাত্রা কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। এতে যাত্রীদের সময়ও অনেকটাই বাঁচবে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে।

এই উদ্যোগ বাস্তব হলে কীভাবে পুরো বিষয়টি কাজ করে তা আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আগামদিনে IRCTC গোটা দেশেই এই পরিকল্পনাকে (One India-One Ticket) কার্যকর করতে পারে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+