এবার ট্রেনে থাকার সময়ে বাড়িতে চুরিতে ক্ষতিপূরণ! নতুন সিদ্ধান্ত আইআরসিটিসির
এবার ট্রেনে থাকার সময়ে বাড়িতে চুরিতে ক্ষতিপূরণ! নতুন সিদ্ধান্ত আইআরসিটিসির
ট্রেন লেটে চলায় ক্ষতিপূরণ ঘোষণার পর এবার ট্রেনে থাকার সময় বাড়িতে চুরি হলে, তার ক্ষতিপূরণ দিচ্ছে আইআরসিটিসি। এখনও পর্যন্ত একজন যাত্রী এই সুবিধা পেয়েছেন। তেজস এক্সপ্রেসে কোনও যাত্রী টিকিট কাটলে সেই যাত্রী ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পেয়ে থাকেন।

তেজসে ক্ষতিপূরণ
অক্টোবরে তেজসের বাণিজ্যিক যাত্রা শুরুর পর ট্রেন দেরি করে পৌঁছনোর ক্ষতিপূরণ দিয়েছে আইআরসিটিসি। তবে এবার তাদের উদ্যোগ আরও চমকে দেওয়ার মতো। আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, এবার তেজসে সফর কালে নির্দিষ্ট যাত্রীর বাড়িতে কোনও চুরি হলে, তার ক্ষতিপূরণও দেওয়া হবে। ক্ষতিপূরণের পরিমাণ সর্বোচ্চ একলক্ষ টাকা পর্যন্ত। পাশাপাশি যাত্রী অসুস্থ হলে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সংস্থান রয়েছে।

ক্ষতিপূরণ পেতে যা যা করতে হবে
প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই একযাত্রী বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। এই ক্ষতিপূরণ পেতে গেলে থানায় লিখিত অভিযোগ করতে হবে। এরপর যোগাযোগ করতে হবে আইআরসিটিসির সঙ্গে।

তেজসে বিমার সুবিধা
তেজসের টিকিট কাটলে কোনও যাত্রী ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পেয়ে থাকেন।

দুই প্রান্তে চলছে তেজস
দেশের দুই প্রান্তে আইআরসিটিসি তেজস চালাচ্ছে। একটি চলছে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে। অপর তেজস চলছে দিল্লি থেকে লখনৌর মধ্যে।












Click it and Unblock the Notifications