মধ্য প্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধ! বিমান যাত্রা আপাতত স্থগিত করল এয়ার ইন্ডিয়া
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া রবিবার অস্থায়ীভাবে তেল আবিবের বিমান স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংস্থার এক কর্তা জানিয়েছেন, দিল্লি ও তেল আবিবের মধ্যে সরাসরি বিমান আপাতত স্থগিত রাখা হচ্ছে। উল্লেখ করা প্রয়োজন এয়ার ইন্ডিয়া দিল্লি ও ইজরায়েলের মধ্যে সপ্তাহে চারটি বিমান চালায়।
পাঁচ মাসের বিরতির অবসান ঘটিয়ে টাটা গ্রুপের মালিরানাধীন এয়ার ইন্ডিয়া গত ৩ মার্চ থেকে বিমান পরিষেবা পুনরায় শুরু করে। প্রসঙ্গত ইজরায়েলের হামাসের হামলার পর ২০২৩-এর ৭ অক্টোবর তেল আবিব থেকে বিমান স্থগিত করে দেওয়া হয়।

ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা ইরানের আকাশসীমা এড়াতে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল গত ১৩ এপ্রিল। মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে উদ্বেগের মধ্যে বিমান সংস্থাগুলি সংঘাতপূর্ণ অঞ্চলের কাছাকাছি রুট এড়িয়ে যাত্রী ও ক্রু নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে।
পশ্চিম এশিয়ার এই উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারা বিশ্বে বিমান ভ্রমণেও কালো ছায়া ফেলেছে। যে কারণে বিমান সংস্থাগুলি যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম ব্যবস্থা নিচ্ছে।
শনিবার গভীর রাতে ইরান ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালায়। দামাস্কাসে ইরানি দূতাবাসে ইজরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান হামলা চালিয়েছে। যদিও ইজরায়েল দাবি করেছে ৯৯ শতাংশ হামলা তারা প্রতিরোধ করেছে। ইরান দীর্ঘদিন ধরে লেবাননে থাকা হিজবুল্লাকে সমর্থন করলেও নিজের ভূখণ্ড থেকে ইজরায়েলের ওপরে হামলা এই প্রথম।
শনিবার গভীর রাতে হামলার পরে ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যদি ইজরায়েলকে সাহায্য করে, তাহলে তাদের বেসে হামলা করা হবে। যদিও আমেরিকা আগে থেকেই ইজরায়েলকে সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে এবং ১৫ এপ্রিল জি সেভেন গোষ্ঠী ভুক্ত দেশগুলির বৈঠক আহ্বান করেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications