গুজরাট দাঙ্গার তদন্ত করেছেন, এবার এনআইএ- প্রধান হচ্ছেন ওয়াই সি মোদী

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন ওয়াই সি মোদী, ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে গঠিত এসআইটি-র সদস্য ছিলেন তিনি।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন ওয়াই সি মোদী। ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে গঠিত এসআইটি-র সদস্য ছিলেন তিনি । এনআইএ-এর ডিরেক্টর জেনারেল পদের জন্য তাঁর নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান পুলিস সার্ভিস।

গুজরাট দাঙ্গার তদন্ত করেছেন, এবার এনআইএ- প্রধান হচ্ছেন ওয়াই সি মোদী

এনআইএ-র কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যেতে অবিলম্বে তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে যোগ দিতে বলা হয়েছে। ২০২১ সালের ২১ মে পর্যন্ত তিনি এনআইএ-র ডিরেক্টর জেনারেল পদে থাকবেন। বর্তমানে এই পদে রয়েছেন শরদ কুমার। তাঁর কার্যকাল শেষ হচ্ছে ৩০ অক্টোবর।

গুজরাট দাঙ্গার তদন্ত করেছেন, এবার এনআইএ- প্রধান হচ্ছেন ওয়াই সি মোদী

অসম- মেঘালয় ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই আইপিএস আধিকারিক বর্তমানে সিবিআইতে স্পেশাল ডিরেক্টর পদে কাজ করছেন। হাই-প্রোফাইল শিনা বোরা হত্যামামলাও এই মুহূর্তে তাঁর হাতেই রয়েছে। ওয়াই সি মোদী ও আর কে রাঘবন সুপ্রিমকোর্টের গঠন করা বিশেষ তদন্তকারী দলের সদস্য ছিলেন, যারা গুজরাত দাঙ্গার তদন্ত করেছিলেন। এই এসআইটি-ই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল। এসআইটি-র সেই রিপোর্টকে মান্যতা দিয়েছে সুপ্রিমকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+