সিবিআই স্পেশাল ডিরেক্টর হলেন রাকেশ আস্থানা, পদোন্নতি আরও ৭ আইপিএস-এর
সিবিআই স্পেশাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল আইপিএস রাকেশ আস্থানাকে, রবিবারই তাঁর নামে সিলমোহর দেয় অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেট (এসিসি)। পদোন্নতি আরও ৭ আইপিএস আধিকারিকের।
সিবিআই স্পেশাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল আইপিএস রাকেশ আস্থানাকে। রবিবারই তাঁর নামে সিলমোহর দেয় অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেট (এসিসি)। বর্তমানে তিনি সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টর পদে রয়েছেন। অগুস্তা ওয়েস্টল্যান্ডের মত কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব রয়েছেন তিনি।

১৯৮৪ ব্যাচের গুজরাট ক্যাডারের আস্থানা ছাড়াও ওই ব্যাচেরই আরও ৭জন আইপিএস-এর পদোন্নতি হয়েছে। সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার পর রাকশ আস্থানাই কেন্দ্রীয় দুর্নীতি দমন এজেন্সির দ্বিতীয় কর্তা। বাকি ৭জন আইপিএসকে পদোন্নতি দিয়ে সিবিআই বা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর স্পেশাল ডিরেক্টর বা স্পেশাল ডিরেক্টর জেনারেল পদে নিয়ুক্ত করেছে এসিসি।
এঁদের মধ্যে রয়েছেন সিআরপিএফ-এর অতিরিক্ত ডিজি দীপক কুমার মিশ্রা। তাঁকে এখন দেওয়া হয়েছে সিআরপিএফ-এর স্পেশাল ডিজি-র পদ। বর্তমানে বিএসএফ-এর এডিজি এ পি মহেশ্বরীকে করা হয়েছে বিএসএফ-এর স্পেশাল ডিজি। একইসঙ্গে বিএসএফ-এর আরেক এডিজি রাজেশ রঞ্জনকেও বিএসএফ-এর স্পেশাল ডিজি করা হয়েছে।
অপরদিকে ওড়িশা ক্যাডারের আইপিএস গুরবচন সিং ও অরবিন্দ কুমারকে আইবি-র স্পেশাল ডিরেক্টর করা হয়েছে। এডিজি সিআরপিএফ সুদীপ লাখটাকিয়াকে ডিজি সিআরপিএফ করা হয়েছে।












Click it and Unblock the Notifications