কমিশনের নির্দেশ অমান্য করে স্বরাষ্ট্রমন্ত্রকে গরহাজির রাজীব কুমার?

স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দিতে হবে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে এই নির্দেশ দেওয়ার পরও এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেননি।

স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দিতে হবে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে এই নির্দেশ দেওয়ার পরও এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেননি। যার ফলে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে এই আইপিএস অফিসারের বিরুদ্ধে।

কমিশনের নির্দেশ অমান্য করে স্বরাষ্ট্রমন্ত্রকে গরহাজির রাজীব?

বেশ কয়েক মাস ধরেই সারদা-কাণ্ডে রাজীব কুমারকে কেন্দ্র করে সিবিআই ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত চলেছে। রাজীব কুমার রাজ্যের তৃণমূল সরকারের ঘনিষ্ঠ এবং তিনি সারদা-কাণ্ডে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজীবের সমর্থনে এর আগে মুখ খুলেছেন। শুধু বিক্ষোভ দেখিয়েছেন তা নয়, ধরনায় পর্যন্ত বসেছেন। এমনকী বুধবার যখন রাজীব কুমারকে স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে দশটার সময় হাজিরা দেননি রাজীব কুমার। জানা গিয়েছে, তিনি দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লিতে পৌঁছেছেন। কলকাতায় বিজেপির পথসভাকে কেন্দ্র করে হিংসার ঘটনায় নির্বাচন কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে। বদলে তাঁকে নয়া দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা ছিল।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে সকালে রাজীব কুমার হাজিরা দেননি। এবং তাঁর অনুপস্থিতি নিয়ে আগাম কোনও খবর তিনি পাঠাননি। যার ফলে ফের বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+