সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় তদন্তকারী অফিসারকে নিয়ে চাঞ্চল্যকর মোড়
সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯৯২ সালের ২ গুজরাত ক্যাডরের আইপিএস রজনিশ রাই সোহরাবুদ্দিন মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিলেন।
সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯৯২ সালের ২ গুজরাত ক্যাডরের আইপিএস রজনিশ রাই সোহরাবুদ্দিন মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিলেন।

উল্লেখ্য, এবছর অগাস্ট মাসে ওই আইপিএস অফিসার অবসর দাবি করেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক তা মঞ্জুর করেনি। তবে আগাম অবসরের আবেদনের পর থেকেই তিনি দফতরে আসেননি। আর তাঁর অনুপস্থিতির জেরেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, দায়িত্ববদলের ক্ষেত্রে রজনীশ রাই নিয়ম পালন না করাতেই এই সিদ্ধান্ত।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের সাসপেনশনের বিরোধিতা করেথছেন ওই আইপিএস অফিসার। তাঁর দাবি অন্যায় ভাবে তাঁকে সাসপেনশন নোটিস ধরানো হচ্ছে। গোটা ঘটনাই অবৈধ ও আইনবিরুদ্ধভাবে করছে স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ্য, সোহরাবুদ্দিন মামলায় এদিন বিশেষ সিবিআই আদালত রায় জানাতে চলেছে।

Click it and Unblock the Notifications