তথ্য প্রযুক্তি কর্মীর স্ত্রীয়ের সঙ্গে আইপিএস অফিসারের পরকীয়া সম্পর্ক, প্রকাশ্যে এল ভিডিও

একটি ভিডিওকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে। ভিডিও-তে আইপিএস অফিসারের সঙ্গে এক তথ্য প্রযুক্তি কর্মীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে।

একটি ভিডিওকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে। ভিডিও-তে আইপিএস অফিসারের সঙ্গে এক তথ্য প্রযুক্তি কর্মীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। যে ভিডিওতে ওই আইপিএস অফিসার নিজের ইউনিফর্মে ছিলেন বলে অভিযোগ।

স্ত্রীয়ের সঙ্গে আইপিএস অফিসারের পরকীয়া সম্পর্ক, প্রকাশ্যে ভিডিও

স্ত্রীয়ের পরকীয়া সম্পর্কের এই ভিডিও সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তথ্য প্রযুক্তিকর্মী। বেঙ্গালুরুর কোরামঙ্গলাতে ভারতীয় দণ্ডবিদির ৪৯৭ ধারায় তিনি মামলা দায়ের করেছেন। যার মাধ্যমে তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চাইছেন বলে জানিয়েছেন। এদিকে, ঘটনার জেরে ওই তথ্য প্রযুক্তি কর্মীর স্ত্রীও পাল্টা তোপ দেগেছেন। তিনি জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল। যার জেরে তিনি ও তাঁর স্বামী আলাদা থাকেন। এদিকে, কর্ণাটক পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে দেখা করেছেন বলে জানান ওই তথ্য প্রযুক্তি কর্মী। তবে তাতে ঘটনার সুরাহা হয়নি। এরপর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তিনি দরবার করবেন বলে জানা গিয়েছে।

ওই তথ্য প্রযুক্তি কর্মীর দাবি,২০১৭ সাল নাগাদ তাঁর স্ত্রীয়ের সঙ্গে পরিচয় হয় ওই আইপিএস অফিসারের। এর আগে ওই কর্মী ও তাঁর স্ত্রী থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে থেকে কর্ণাটকে এসে একটি গ্রফিক ডিজাইনিং এর কাজে যোগ দেন তথ্যপ্রযুক্তি কর্মীর স্ত্রী। তাঁর স্ত্রীর স্টুডিওতে ছেলে মেয়েদের নিয়ে আসতেন ওই আইপিএস অফিসার। আর সেই থেকেই সম্পর্ক এগোতে থাকে বলে খবর। এদিকে, ঘটনার কথা জানতে পেরে নিজের স্ত্রীকে বিষয়টি নিয়ে সতর্ক করেন ওই তথ্য প্রযুক্তি কর্মী। কিন্তু এরপর হুমকি দিতে থাকেন ওই আইপিএস অফিসার।এমনই দাবি করেছেন তথ্য প্রযুক্তি কর্মী। অভিযোগকারী তথ্যপ্রযুক্তি কর্মীর আরও দাবি, তাঁকে এনকাউন্টারে খতম করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+