রাজীবের জন্য সিবিআই পাঠালেন মোদী, ভারতীর খোঁজে কি বিজেপি হেড কোয়ার্টারে যাবে সিআইডি

জল্পনা অনেকদিন ধরে চলছিল। এদিন সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন আইপিএল ভারতী ঘোষ।

জল্পনা অনেকদিন ধরে চলছিল। এদিন সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন আইপিএস ভারতী ঘোষ। মুকুল রায়ের হাত ধরে এদিন ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিল বিজেপি। এদিন দিল্লিতে বিজেপির কার্যালয়ে কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন ভারতী ঘোষ।

মুকুল রায়ের হাত ধরে এবার বিজেপিতে আইপিএস ভারতী ঘোষ

জঙ্গলমহল এলাকায় একসময়ে দাপটের সঙ্গে কাজ করা ভারতীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তাঁক দূরত্ব বাড়ে।

একটা সময়ে মমতার অন্যতম কাছের মানুষ ছিলেন এই ভারতী। জঙ্গলমহল শান্ত করতে সেখানে তাঁকে সুপার করে পাঠান মমতা। ভারতীয় ঘোষের আমলে জঙ্গলমহল একেবারে শান্ত হয়ে যায়। তার মধ্যে অন্যতম ছিল মাওবাদী নেতা কিষাণজীর এনকাউন্টার। সবমিলিয়ে ভারতী ঘোষের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে গতবছর তোলাবাজির ঘটনার পর ভারতী পদ থেকে সরে দাঁড়ান। সিআইডির মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তাঁর নাম রয়েছে।

এদিন দিল্লিতে বিজেপির দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন ভারতী ঘোষ। সারদা মামলায় অভিযোগের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। ভারতী ঘোষও তোলাবাজির মামলায় অভিযুক্ত হয়ে গা ঢাকা দিয়েছেন। এই অবস্থায় সিবিআই লাউডন স্ট্রিটে কলকাতার সিপির বাড়িতে এলে রাজ্যের সিআইডি কি দিল্লিতে বিজেপির দফতরে হানা দেবে? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+