আইপিএল ৮ : নিষেধাজ্ঞা জারি, তাই কেকেআর ম্যাচেও ওয়াংখেড়েতে ঢুকতে পারবেন না শাহরুখ
মুম্বই, ১১ মে : ২০১২ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হট্টগোল করেছিল কিং খান তার জেরে এখনও ওয়াংখেড়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে শাহরুকের ক্ষেত্রে। ফলে ১৪ মে নিজের শহরে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ানসের খেলা হলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থেকে তার সাক্ষী হতে পারবেন না কেকেআর মালিক শাহরুখ খান।
মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "না, নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে, ফলে শাহরুখ খানকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না।" এই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনই ওয়াংখেড়ে স্টেডিয়াম সহ তাদের অফিস চত্ত্বরে শাহরুখের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর তার কারণটা হল, ২০১২ সালে ১৬ মে কেকেআর-এর জয়ের পর এমসিএ আধিকারিক ও ওয়াংখেড়ের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কুৎসিত গণ্ডগোলে জড়িয়ে পরেছিলেন।

গত বছর ২ জুন আইপিএল ফাইনালে এমসিএ সাময়িকভাবে কিং খানের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারপর যদিও ক্রিকেট বোর্ড ফাইনাল ম্যাচটিকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করে।
এবছর ১৪ মে মাঠে উপস্থিত থাকতে না পারলেও ১৬ মে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ম্যচ দেখতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন বাদশা। আর এই ব্র্যাবোর্ন স্টেডিয়াম কিন্তু ওয়াংখেড়ের থেকে ঢিল ছোঁড়া দুরত্বেই অবস্থিত।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications