Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লক্ষ্য লোকসভা নির্বাচন! ত্রিপুরায় বিজেপিকে ধাক্কা শরিকের

এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে সরকারের শরিক আইপিএফটির জোট হচ্ছে না ত্রিপুরায়।

সামনেই লোকসভা নির্বাচন। আর তার জন্য দিনক্ষণ ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। যে কোনও দিন হতে পারে দিন ঘোষণা। এরইমধ্যে রাজ্যে রাজ্যে জোট বাঁধছে রাজনৈতিক দলগুলির। তবে এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে সরকারের শরিক আইপিএফটির জোট হচ্ছে না ত্রিপুরায়। জোট শরিক আইপিএফটির তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

লক্ষ্য লোকসভা নির্বাচন! ত্রিপুরায় বিজেপিকে ধাক্কা শরিকের

দেশের প্রতিটি রাজ্যেই চলছে দলগুলির ঘর গোছানোর পালা। ব্যতিক্রম নয় ত্রিপুরা। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি এবং শরিক আইপিএফটি আলাদা ভাবে চলছে। বিধানসভা নির্বাচন বিজেপি ও আইপিএফটি একসঙ্গে লড়াই করলেও, প্রাথমিকভাবে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আইপিএফটি।

সূত্রের খবর অনুযায়ী, ৩ মার্চ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। বৈঠকে ত্রিপুরা থেকে দুটি লোকসভা আসনেই পৃথকভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ত্রিপুরায় বিজেপির শরিকদল আইপিএফটি জানিয়েছে ৫ জানুয়ারি রাজ্যে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সময় তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনটি আইপিএফটিকে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছিল। স্মারকলিপিও দেওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ সেই দাবি সম্পর্কে মতামত জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আইপিএফটির তরফে জানানো হয়েছে, অমিত শাহ এখনও তাদের সেই দাবি নিয়ে কোনও মন্তব্য করেননি। ফলে দুটি আসনেই প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আইপিএফটি। দলের তরফে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। দলের সভাপতি এনসি দেববর্মা এই কমিটির চেয়ারম্যান। এখনও পর্যন্ত রাজ্য বিজেপির তরফে এনিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, বিজেপি দুটি আসনেই প্রার্থী দেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+