জয়ের পরই ত্রিপুরায় রাজ্যভাগের প্রসঙ্গ খুঁচিয়ে তুলল শরিক দল, ফাঁপড়ে বিজেপি
জেতার পরেরদিনই আলাদা রাজ্যের দাবি খুঁচিয়ে তুলল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। যা শুরুতেই বিজেপিকে হোঁচট খাওয়ানোর পক্ষে যথেষ্ট।
ত্রিপুরায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি ও ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)-র জোট। জেতার পরেরদিনই আলাদা রাজ্যের দাবি খুঁচিয়ে তুলল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। যা শুরুতেই বিজেপিকে হোঁচট খাওয়ানোর পক্ষে যথেষ্ট।

নির্বাচনের ফলাফল বেরনোর পরে দেখা গিয়েছে বিজেপি ৬০টি আসনের মধ্যে ৩৫টি পেয়েছে ও আইপিএফটি পেয়েছে ৮টি আসন। এদিকে সিপিএম পেয়েছে ১৬টি আসন।
জয়ের পরই আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচন একটি আলাদা ইস্যু। আর আমাদের দাবি বহুবছরের। ত্রিপুরার উপজাতি মানুষদের জন্য আলাদা রাজ্য করতে হবে। আমরা আশাবাদী যে কেন্দ্র উচ্চপর্যায়ের কমিটি তৈরি করে আমাদের দাবির মর্যাদা রাখবে।
দেববর্মা বলেছেন, তিনি চেয়েছিলেন উপজাতি মানুষদের অসুবিধাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হোক। যে দল সরকারে থাকুক না কেন তাঁদের দাবির বদল হবে না বলেও জানিয়েছেনআইপিএফটির সভাপতি।
আইপিএফটি-র হয়ে লড়ে দেববর্মা নিজে সিপিএমের রমেন্দ্র দেববর্মাকে টকরজাল বিধানসভা আসনে হারিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে ত্রিপুরায় রাজ্যভাগের দাবি করে আসছে আইপিএফটি। অনেকদিনের দাবি হলেও ২০১৩ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা ভাগ হওয়ার পরই ত্রিপুরা ভেঙে দুভাগ করার আন্দোলন জোরদার হয়েছে।
ভারতের অন্য রাজ্যের মতোই ত্রিপুরায় রাজ্যভাগের দাবি কোনও নতুন ঘটনা নয়। এর আগেও বহুবার ত্রিপুরা ভাঙার দাবি উঠেছে। হিংসাত্মক আন্দোলনও হয়েছে। মূলত ত্রিপুরার বিভিন্ন উপজাতি সংগঠনের নেতারা পৃথক রাজ্যের দাবিতে নানা সময়ে সোচ্চার হয়েছেন। সঙ্গে নানা বিচ্ছিন্নতাবাদী সংগঠনও এই আন্দোলনে উসকানি দিয়েছে। তবে নিরাপত্তাবাহিনী ও ত্রিপুরা সরকার কঠিন হাতে বারবার সেই আন্দোলনকে থামিয়ে দিয়েছে। এখন দেখার আইপিএফটিকে সঙ্গে নিয়ে সরকারে আসা বিজেপি কোনও স্টান্স নেয়।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications