আন্তর্জাতিক বাজারে দাম পড়ায় সস্তা হল পেট্রল ও ডিজেল
নয়াদিল্লি, ১ এপ্রিল : ফের দাম কমল পেট্রল ও ডিজেলের। লিটার প্রতি পেট্রলের দাম কমছে ৪৯ পয়সা ও ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ১ টাকা ২১ পয়সা।
ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রল আর ডিজেল দুটোরই দাম ব্যারেল প্রতি অনেক পড়েছে। কমে গিয়েছে ডলারের তুলনায় টাকার দামও। তারই প্রভাবে দাম কমেছে পেট্রল ও ডিজেলের।

এর আগে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরপর দু'দফায় দাম বাড়ে পেট্রল ও ডিজেলের। গত ১৬ ফেব্রুয়ারি প্রতি লিটারে দাম বাড়ে যথাক্রমে ৮২ পয়সা ও ৬১ পয়সা। এরপর ১ মার্চ পেট্রলের দাম বেড়ে দাঁড়ায় ফি লিটারে ৩.৮১ টাকা ও ডিজেলে লিটার প্রতি ৩.০৯ টাকা।
মার্চে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয় ৬৭.৯২ টাকা। যা এদিনের পর কমে দাঁড়াল ৬৭.৪৩ টাকায়। অন্যদিকে ডিজেলের দাম ৫৪.২৯ টাকা থেকে কমে ৫৩.০৮ টাকায়।












Click it and Unblock the Notifications